ইরানের তেলসমৃদ্ধ এলাকা নিয়ে নতুন দেশ চান ট্রাম্প: তেহরানের শিক্ষাবিদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬

ইরানের তেলসমৃদ্ধ এলাকা নিয়ে নতুন দেশ চান ট্রাম্প: তেহরানের শিক্ষাবিদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬ |
ইরানে হামলার মাধ্যমে গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র নতুন খেলায় মেতেছে। তারা ইরানের শাসন ব্যবস্থার চেয়ে তেলের প্রতি বেশি আগ্রহী। এ কারণে ওয়াশিংটন ও তেল আবিব ইসলামি প্রজাতন্ত্রের তেল সমৃদ্ধ এলাকা আলাদা করে নতুন দেশ গঠনের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি। তিনি আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘ইরানকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে।’ তিনি ট্রাম্পের সেই বিবৃতির দিকে ইঙ্গিত করেছেন যেখানে বলা হয়েছে যে, যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের মানচিত্র আর আগের মতো থাকবে না। অধ্যাপক ইজাদি বলেন, এটি প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশটিকে 'বলকানাইজ' (ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত) করার পরিকল্পনা করছে। তিনি

বলেন, ‘আমি মনে করি, ট্রাম্প ইরানের তেলসমৃদ্ধ অংশগুলো আলাদা করতে আগ্রহী, যা পারস্য উপসাগরের উত্তর দিকে অবস্থিত। তিনি সম্ভবত তেলসমৃদ্ধ এই অংশগুলোর দায়িত্বে কাউকে বসিয়ে দেবেন এবং ইরানের বাকি অংশ নিয়ে তার তেমন কোনো মাথাব্যথা থাকবে না।’ ইজাদি আরও বলেন, ইরানের অন্য অংশ প্রতিবেশী দেশগুলো দখল করে নিতে পারে, অথবা তেল না থাকলে সেগুলো এমনিই ফেলে রাখা হতে পারে। ট্রাম্পের তেলপ্রীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প তেল পছন্দ করেন—তিনি ভেনিজুয়েলার তেল পছন্দ করেন, তিনি ইরানের তেলও পছন্দ করেন। তিনি আরও বলেন, ‘এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য এমন একটি অকার্যকর সরকার প্রয়োজন, যেখানে কোনো নেতা থাকবে না। তারা (ইসরাইল ও যুক্তরাষ্ট্র) সম্ভবত ইরানের প্রেসিডেন্টকেও

হত্যা করতে চাইবে। এতে ইরান সরকারের পতন ঘটতে পারে, বদলে যাওয়ার আশঙ্কা আছে দেশটির মানচিত্রও।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র গান দিয়ে শুরু, অভিনয় নিয়ে যে ভাবনা জেফারের ব্রিটিশ রাজাকে কোহিনূর হীরা ফেরত দেওয়ার আহ্বান মামদানির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন সামরিক পদক্ষেপ ক্ষতির কারণ হবে: পুতিন এআই যুগে বাংলাদেশে শিল্পের রূপান্তর ও শ্রমের ভবিষ্যৎ বৃষ্টি-জলাবদ্ধতায় ভোগান্তি নিয়ে দ্বিতীয় দিন পার চেক জালিয়াতি: আত্মসমর্পণের পর কারাগারে প্রেস মালিক গরুর হাটের ইজারা নিয়ে বিরোধে খুন? মিরপুর স্টেডিয়ামে বসছে ২৭ হাজার স্কয়ার ফিটের ছাউনি আয়-ব্যয়ের হিসাব মেলাতে বাজারের তালিকা কাটছাঁট এত টাকা দিয়ে কী করবেন, মাস্ক-জাকারবার্গকে বিলি আইলিশের প্রশ্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে ট্রাম্পের মানচিত্র শেয়ার অবৈধ কর্মীদের দেশে ফেরার সময় বাড়াল মালয়েশিয়া বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণ-রুপার দাম ৬ রোগ নিয়ে হজে না যাওয়ার নির্দেশনা সৌদির