মালয়েশিয়া থেকে গ্রেপ্তার বাংলাদেশি শিশু নীপিড়ক: এফবিআই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

মালয়েশিয়া থেকে গ্রেপ্তার বাংলাদেশি শিশু নীপিড়ক: এফবিআই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
তদন্তকারী কর্মকর্তারা জানান, আমিন ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শিশুদের শনাক্ত করতেন। এরপর তাদের প্ররোচিত বা বাধ্য করে যৌনতাপূর্ণ এবং পৈশাচিক আচরণের ছবি ও ভিডিও তৈরি করাতেন। আন্তর্জাতিক শিশু যৌন নির্যাতন চক্র পরিচালনার অভিযোগে জোবায়দুল আমিন(২৮) নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআই। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে অ্যামেরিকা নিয়ে আসা হয়। এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে নিশ্চিত করেছেন এ তথ্য। ওই পোস্টে বলা হয়, ‘গত রাতে আমিনকে মালয়েশিয়া থেকে অ্যামেরিকার আলাস্কায় নিয়ে আসে এফবিআই অ্যাংকরেজ টিম। ‘সেখানে আজ তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হবে।’ শিশু যৌন নির্যাতন চক্রসহ বিভিন্ন অপকর্মে অভিযুক্ত

আমিনকে ২০২২ সাল থেকে খুঁজছিল এফবিআই। ইউএস জাস্টিস ডিপার্টমেন্টের নথি অনুযায়ী,মালয়েশিয়ায় বসবাসরত আমিন আলাস্কাসহ অ্যামেরিকার বিভিন্ন স্টেইট ও বিদেশে শত শত শিশুকে নির্যাতন ও শোষণ করেছেন। তদন্তকারী কর্মকর্তারা জানান, আমিন ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে শিশুদের শনাক্ত করতেন। এরপর তাদের প্ররোচিত বা বাধ্য করে যৌনতাপূর্ণ এবং পৈশাচিক আচরণের ছবি ও ভিডিও তৈরি করাতেন। আমিনকে গ্রেপ্তার করতে প্রায় ৩ বছর ধরে একযোগে চেষ্টা চালাচ্ছিল এফবিআই ও মালয়েশিয়া। এ শিশু নীপিড়ককে গ্রেপ্তারের পর কুয়ালালামপুরে এফবিআই লিগ্যাট ও মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান প্যাটেল। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘কুমির কীভাবে বাংলাদেশি, ভারতীয়কে আলাদা করবে?’ ধানপচা গন্ধে ভারী হাওরের বাতাস অস্থিরতার শঙ্কার মধ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো কী করছে হজ করতে সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি লভ্যাংশ দিতে পারেনি অর্ধেকের বেশি ব্যাংক নতুন জোটে যোগ দিতে বিদেশি সরকারদের চাপ দেবে মার্কিন দূতাবাস ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, আইনি জটিলতার মুখে ট্রাম্প ‘৫০০ টাকা আয় করে ১২০০ টাকা খরচে বিচার চাইতে হয়’ ইরানে ফের সামরিক হামলার সম্ভাবনা প্রবল: মার্কিন সিনেটর পুরোনো ভোজ্যতেল নতুন দামে বিক্রি অতি-প্রক্রিয়াজাত খাবার বাড়াতে পারে ডিমেনশিয়ার ঝুঁকি উদ্ধার হওয়া সেই লাশ বৃষ্টির, লিমনের লাশ দেশে আসবে ৪ মে এনসিপিতে যোগ দিচ্ছেন নিজামীপুত্র হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু প্রথম বিমানবাহী রণতরি বানাচ্ছে তুরস্ক, কী থাকছে এতে? ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই ‎ যে কারণে কনটেন্ট ক্রিয়েটরদের আয় ফেসবুক থেকে কমে যাবে মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো আমরা আতঙ্কিত নই: ফক্সক্রফট বিশ্বকাপে না খেলতে পারাটা ‘দুর্ভাগ্য’: শামীম