বরখাস্ত হলেন ক্রিস্টি নোয়েম, নেপথ্যে যে কারণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

বরখাস্ত হলেন ক্রিস্টি নোয়েম, নেপথ্যে যে কারণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
মিনিয়াপোলিসে ফেডারেল কর্মকর্তার গুলিতে রিনি গুড ও অ্যালেক্স প্রেটি নামের দুই অ্যামেরিকান নিহত হওয়ার পর বিতর্কিত হয়ে পড়েছিলেন নোয়েম। ওই সময় মিনিয়াপোলিসে চলমান অভিবাসী বিরোধী অভিযান থেকেও নোয়েমকে সরিয়ে দেওয়া হয়। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএসের সেক্রেটারি ক্রিস্টি নোয়েমকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, নোয়েমের পরিবর্তে ওই পদে দায়িত্ব গ্রহণ করবেন ওকলাহোমা স্টেইটের সিনেট সদস্য মার্কওয়েন মোলেন। ট্রাম্প বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ৩১শে মার্চ থেকে মোলেন ডিএইচএসের সেক্রেটারি হবেন মার্কওয়েন মোলেন। বর্তমান সেক্রেটারি নোয়েম ডিএইচএসে সীমান্ত নিরাপত্তাসহ ডিএইচএসে অনেক উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাকে দ্য শিল্ড অব অ্যামেরিকার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া

হবে, ট্রাম্প যোগ করেন। নতুন এ পদে নোয়েম অ্যামেরিকা ও এর পশ্চিম অংশে অবস্থিত বিভিন্ন দেশের নিরাপত্তা সম্পর্কিত কাজে যুক্ত থাকবেন। যে কারণে বরখাস্ত হলেন নোয়েম নোয়েমকে বরখাস্তের বিষয়টি আলোচনায় আসার পরপর এবিসি নিউজকে একাধিক সূত্র জানায়, তাকে বরখাস্ত করবেন কিনা এ বিষয়ে কয়েকবার রিপাবলিকান নেতা ও ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে আলোচনা করেন ট্রাম্প। ওই সময় সিনেটের জুডিশিয়ারি কমিটিতে নোয়েমের দেওয়া একটি সাক্ষ্য নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন প্রেসিডেন্ট। সাক্ষ্যদানকালে করদাতাদের অর্থে পরিচালিত ২২০ ডলারের একটি প্রচারভিযান পরিচালনা করা নিয়ে নোয়েমকে প্রশ্ন করা হয়। তখন নোয়েম বারবার এমন ইঙ্গিত দেন যে, প্রচারাভিযানটি তিনি ট্রাম্পের নির্দেশে করেছিলেন। তবে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট এ প্রচারাভিযানটির অনুমতি দেননি। মিনিয়াপোলিসে ফেডারেল

কর্মকর্তার গুলিতে রিনি গুড ও অ্যালেক্স প্রেটি নামের দুই অ্যামেরিকান নিহত হওয়ার পর বিতর্কিত হয়ে পড়েছিলেন নোয়েম। ওই সময় মিনিয়াপোলিসে চলমান অভিবাসী বিরোধী অভিযান থেকেও নোয়েমকে সরিয়ে দেওয়া হয়। গত জানুয়ারি মাসে মন্ত্রিপরিষদের এক বৈঠকেও নোয়েমকে কথা বলার সুযোগ দেননি ট্রাম্প।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুপ্ত হামলার ছক: ড্রোন-অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আকসা’র চার সদস্য গ্রেপ্তার মাত্র ৯ মাসে ব্যাংক ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়াল প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে ৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে ৫২ ইরানি জাহাজ দেশের জন্য সতর্কবার্তা, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস এপ্রিলের ২৮ দিনে প্রবাসী আয় ২৯১ কোটি ডলার মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা অব্যাহত রয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ প্যারিসে এমআইবি টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ওমরাহ শেষে মাথা ন্যাড়া না করে চুল ছোট করা যাবে কি? লন্ডনে ২ ইহুদিকে ছুরিকাঘাত, অবস্থা গুরুতর সয়াবিন তেলের দাম বাড়ল ইরান যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দেবে ওপেক কেন থামছে না ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, জানা গেল আসল কারণ পারমাণবিক শক্তিতে বিশাল অর্জন ভারতের! ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ