পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬

পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৬ |
বাগেরহাট শহরে পূবালি ব্যাংকের সুরক্ষিত লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উধাও হয়ে গেছে। ব্যবসায়ী সুমন কুমার দাসের অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার পূবালি ব্যাংকের লকার থেকে গায়েব হয়ে গেছে। আজ ৫ই মার্চ, বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের খানজাহান আলী সড়কে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার হাসান চৌধুরী। পুলিশ জানিয়েছে, ব্যাংকের সুরক্ষিত লকার থেকে কীভাবে এত বিপুল পরিমাণ স্বর্ণালংকার খোয়া গেল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। এদিকে এ ঘটনায় ব্যবসায়ী ভেঙে পড়েছেন। ভুক্তভোগী ব্যবসায়ী সুমন কুমার দাস বাগেরহাট শহরের দশানী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুপারি ব্যবসার সঙ্গে যুক্ত এবং জেলায় একজন প্রতিষ্ঠিত

ব্যবসায়ী। তিনি জানান, নিরাপত্তাহীনতা এবং শঙ্কার কারণে ২০২৫ সালের ১৫ই অক্টোবর তিনি তার পরিবারের সদস্যদের স্বর্ণালংকার ব্যাংকের লকারে জমা রাখেন। সুমন কুমার দাস বলেন, আমার মা, স্ত্রী, বৌদি, দিদি, পিসি ও মাসীসহ পরিবারের সদস্য এবং আত্মীয়-স্বজনের আনুমানিক ২০০ ভরি স্বর্ণালংকার ওই লকারে রাখা হয়েছিল। পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য বুধবার ব্যাংকে গিয়ে লকার খুলে দেখি, সেখানে কোনো স্বর্ণালংকার নেই। তিনি আরও বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। একটি ব্যাংকের সুরক্ষিত লকার থেকে কীভাবে স্বর্ণালংকার উধাও হলো, তা দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি। এ বিষয়ে পূবালী ব্যাংকের বাগেরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মনিরুল আমিন বলেন, এক গ্রাহক

তার লকারে রাখা কিছু মালামাল খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। অন্যদিকে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হাসান জানান, সুমন দাস নামের এক গ্রাহকের লকারে রাখা স্বর্ণালংকার পাওয়া যাচ্ছে না। এমন অভিযোগের ভিত্তিতে আমরা ব্যাংকে এসে লকার পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবলীগ নেতার পক্ষ নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপি নেতা, (ভিডিও ভাইরাল) এনআইডিসহ সকল পরিচয়পত্রের পরিবর্তে আসছে ‘এক-আইডি’ ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা চায় পাকিস্তানের এক প্রদেশ তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি এড়াতে পেন্টাগনের নতুন পদক্ষেপ ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা,বাড়ছে উত্তেজনা আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ ‘৬ মাসে ২ লাখ বাংলাদেশি নেবে মালয়েশিয়া’: শাহে আলমের বক্তব্যকে ভিত্তিহীন বলল মালয়েশিয়ান সরকার এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফিরলেন শান্ত দ্বীনি শিক্ষার নামে মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী সমন্বয়ে ধর্ষকচক্র: ৭ বছরের ছাত্রের জবানবন্দিতে উঠে এলো ভয়ঙ্কর চিত্র অর্থনীতি পুনরুদ্ধারে ইউনূসের থ্রি জিরোর পর এবার এলো তারেক রহমানের ‘থ্রি আর’ স্ট্র্যাটেজি দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিক-পুলিশসহ আহত ২০ একটি বৈঠক, একটি অনুরোধ—আর বাংলাদেশের ভবিষ্যতের ১৫ বছরের জ্বালানি নিরাপত্তার নতুন দরজা