মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে রাশিয়ার কড়া প্রতিক্রিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৬ |
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বুধবার (৪ মার্চ) এ-সংক্রান্ত বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরান পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এর ফলে কিছু আরব দেশে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেহরান। যে কারণে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। মস্কো এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, এই পরিস্থিতি তৈরি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত আরব দেশগুলোকে নিজেদের স্বার্থে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পাল্টা

প্রতিক্রিয়ায় তেহরান কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা ও স্বার্থ-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। ইরানের দাবি, এসব হামলার লক্ষ্য মূলত মার্কিন স্থাপনা। রাশিয়া বলেছে, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমানোর একমাত্র পথ হলো ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে এখন পর্যন্ত সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও জানিয়েছে দেশটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ মহান মে দিবস নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে স্টেট ডিপার্টমেন্টে স্মারকলিপি প্রদান করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে জামায়াত নেতা তাহের জুলাই স্তম্ভ ময়লার ভাগাড়ে পরিণত, ক্ষোভ জানালেন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ইনুকে সান্ত্বনাসূচক কথা বলায় দুই পুলিশ সদস্যের সাজা চুক্তি অনুযায়ী ৩৬ হাজার কোটিতে ১৪টি বোয়িং কিনলেও বাড়েনি যুক্তরাষ্ট্রে গার্মেন্টস অর্ডারের পরিমাণ সংসদের জন্য বাজারদরের চেয়ে ৬-৮ গুণ বেশি দামে পণ্য ক্রয়কে দুর্নীতি মানতে নারাজ হুইপ আশরাফ উচ্চসুদে বিভিন্ন দাতাগোষ্ঠী থেকে ১.৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার বিসিবি’র অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট ১২ দিন পার হলেও মেলেনি হদিস: বাঁশখালীতে একই মাদ্রাসার দুই ছাত্রের অন্তর্ধান নিয়ে জনমনে আতঙ্ক যশোরে যুবলীগের ব্যানারে মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, পেয়েছেন স্থানীয়দের সমর্থন বাবা-মায়ের ঝগড়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৩১০ জনের নামে জুলাইযোদ্ধা পুত্রের ‘জুলাই মামলা’ জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেলেন বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা মাংস আমদানিতে মুসলিম অধ্যুষিত বাংলাদেশে মানতে হবে মার্কিন তরিকা: হারাম-হালাল যাচাইয়ের সুযোগ থাকছে না যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা কমিটির সভায় ইউনুসকে গ্রেফতার দাবি এআই’র প্রসারে সংকুচিত হচ্ছে মৌলিক চিন্তার পরিসর