ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়
তেহরানে খামেনির শোক র্যালিতে লাখো মানুষের ঢল
মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’
আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
ইরানের হামলায় নাস্তানাবুদ ৩ দেশের মার্কিন ঘাঁটি
মধ্যপ্রাচ্যের তিন দেশের মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়েছে ইরান। দেশটির এ হামলায় এসব ঘাঁটি বিপর্যস্ত হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (০৫ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে বড় ধরনের ক্ষতি করেছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান সংঘাতের অংশ হিসেবে অন্তত ২০টি মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে কুয়েত, বাহরাইন, ও আরব আমিরাত রয়েছে। এসব হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
এর আগে আলজাজিরা জানিয়েছে, বিস্ফোরণে কেঁপে উঠেছে কাতারের রাজধানী দোহা। দেশটিতে আবারও হামলা চালিয়েছে ইরান।
এর ফলে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। রাজধানী দোহার আকাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর এ তথ্য জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয়ভাবে আকাশে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে আটকে দিতে সক্রিয় হয়েছে। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, দোহার আকাশে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।