তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ March, ২০২৬

তুরস্কমুখী ইরানি ক্ষেপণাস্ত্র থামাল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ March, ২০২৬ |
তুরস্কের আকাশসীমার দিকে ধেয়ে যাওয়া একটি ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনটাই জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, তুর্কি ভাষায় প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় কেউ হতাহত হননি। বিবৃতিতে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের আকাশসীমার দিকে অগ্রসর হচ্ছিল। শনাক্ত করার পর সেটি ধ্বংস করা হয়। ন্যাটোর সদস্য তুরস্ক তাদের বিবৃতিতে বলেছে, অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে দিতে পারে- এমন কোনো পদক্ষেপ থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। ন্যাটোর আর্টিকেল-৫ অনুযায়ী, কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে বাকিরা সম্মিলিতভাবে তা প্রতিহতে উদ্যোগ নেবে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলার পর এই প্রথম কোনো

ন্যাটোভুক্ত দেশের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র যাওয়ার খবর পাওয়া গেল। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এ ঘটনায় তেহরানকে সতর্ক করেছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফোনে আব্বাস আরাগচিকে বলেছেন, সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে- এমন পদক্ষেপ এড়িয়ে চলা উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ