ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬

ভারত মহাসাগরে ইরানি জাহাজে হামলা করেছিল যুক্তরাষ্ট্র: পেন্টাগন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৬ |
শ্রীলঙ্কার উপকূলে ইরানের মাঝারি আকারের রণতরী ডুবিয়ে দেওয়ার কথা জানিয়েছে পেন্টাগন। বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, একটি মার্কিন সাবমেরিন ভারত মহাসাগরে ইরানের একটি যুদ্ধজাহাজে টর্পেডো নিক্ষেপ করে ডুবিয়ে দিয়েছে। সাংবাদিকদের পিট হেগসেথ বলেন, আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ ভেবেছিল একটি ইরানি যুদ্ধজাহাজ। কিন্তু সেটিকে একটি টর্পেডো দিয়ে ডুবিয়ে দিয়েছে মার্কিন সাবমেরিন। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, শ্রীলঙ্কার উপকূলের কাছে বুধবার আইআরআইএস দেনা নামে মাঝারি আকারের রণতরীটি ডুবে যাওয়ায় প্রায় ১৫০ জন নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। রয়টার্স জানিয়েছে আহতের সংখ্যা অন্তত ৭৮ জন। বুধবার সকালে জাহাজটি থেকে বিপদসংকেত পাওয়ার পর শ্রীলঙ্কার নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দক্ষিণাঞ্চলের গল উপকূলের

কাছে থেকে জাহাজটি বিপদসংকেত পাঠায়। আহতদের গলে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ঘটনার সময় জাহাজটিতে অন্তত ১৮০ জন ছিলেন। যুদ্ধজাহাজটি ভারতে আয়োজিত বহুজাতিক নৌ-মহড়া এবং নৌবহর পর্যালোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছিল। অনুষ্ঠানটি ভারতের ভিশাখাপত্তনম শহরে হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তেহরানে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদকে লিগ্যাল নোটিশ অভিনেত্রী শাওন, মাহিসহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ যুক্তরাষ্ট্র জুড়ে প্রচণ্ড দাবদাহ: স্থগিত ২৫০তম স্বাধীনতা দিবস বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি!