ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ |
মোরেলগঞ্জে হেফজ বিভাগের এক ছাত্রকে মারধরের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আহত ছাত্র জিহাদ শেখ (১৪) বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে জিহাদের জবানবন্দি রেকর্ডের জন্য তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মাহমুদুর রহমান। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ১০টার দিকে জিলবুনিয়া কামিল মাদরাসার হেফজখানার আবাসিক কক্ষে দরজা বন্ধ করে জিহাদকে মারধর করেন আবাসিক শিক্ষক আব্দুল্লাহ তালুকদার। জিহাদ মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের দিনমজুর মো. জাফর শেখের ছেলে। আহত জিহাদের বাবা জানান, শুক্রবার বিকেলে গুরুতর আহত অবস্থায় ছেলে বাড়িতে গেলে তাকে দ্রুত মোংলা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক

অবস্থার কিছুটা উন্নতি হলে রবিবার তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষক আব্দুল্লাহ তালুকদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে দাবি করেন, জিহাদ আমাকে মারার উদ্দেশ্যে খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়েছিল। তাই তাকে শাসন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বসহ তদন্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি সন্ত্রাসীর হাজার কোটির চাঁদা ও দখল মিশন ফেনীতে এক লাখ টাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পেটাল ৩ যুবদল নেতা জ্বালানী নিরাপত্তাঃ শেখ হাসিনার এনার্জি ডিপ্লোম্যাসি বনাম ইউনুস-তারেকের উচ্চমূল্যের বিদেশী স্বার্থরক্ষা চুক্তি রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে সংসদের বিরোধীদল এনসিপির অপতথ্য ও মিথ্যার ফ্লাডিং: জুলাই এর মতো গুজব ছড়িয়ে জনমানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা সিন্ডিকেটে বিপর্যস্ত শ্রমরপ্তানি বাজার: দুই মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪২% নরসিংদীর রায়পুরায় মাদরাসা ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদ্রাসা প্রধান গ্রেপ্তার এবার ঢাকায় ভারতীয় কাশ্মীরি নাগরিকের অস্বাভাবিক মৃত্যু: সন্দেহজনক ঘটনায় পুলিশ তদন্ত শুরু উত্তর-পশ্চিমাঞ্চলে সর্বহারাদের পুনরুত্থান: আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগ নিচ্ছে চরমপন্থীরা আফগান বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে, নিহত অন্তত ৭ বিশ্বকাপে আরও এক তারকাকে পাচ্ছে না ব্রাজিল রুপপুরে নিউক্লিয়ার বিদ্যুৎকেন্দ্রে ফুয়েল লোড: ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ কেমন হতে পারে? পশ্চিম পাকিস্তানের বৈষম্যে বাতিল হয়েছিল রূপপুর: বিরোধীদের সকল বাধা উপেক্ষা করে বঞ্চিত বাংলাদেশের ৬৫ বছরের স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে রাজধানীর নিউ মার্কেটের বটতলায় গুলিতে যুবক নিহত রাউজানে থামছেই না লাশের মিছিল: ৩ দিনের ব্যবধানে ফের বিএনপি কর্মীকে গুলি করে হত্যা মাইকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে পিটুনি কুড়িগ্রামে তিন দিন ধরে বিদ্যুৎ নেটওয়ার্ক বন্ধ আদম ব্যবসার মূলে এনসিপি নেতা ‘ফ্যাসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা’ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আর্জি এনসিপি নেত্রী মিতুর দুই হলফনামায় ঘাপলা: তিন মাসেই সম্পদ বৃদ্ধি ৫৫%, বেড়েছে সোনাও, উৎস অজানা