‘সেভেন সিস্টার্সে’ হামলার হুমকি আন্তর্জাতিক অপরাধ, ছাত্রদের দিয়ে কিংস পার্টি করালেন: ঢাবি শিক্ষক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬

‘সেভেন সিস্টার্সে’ হামলার হুমকি আন্তর্জাতিক অপরাধ, ছাত্রদের দিয়ে কিংস পার্টি করালেন: ঢাবি শিক্ষক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৬ |
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের পড়াশোনায় না পাঠিয়ে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাদের দিয়ে ‘কিংস পার্টি’ করিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান কার্জন। ভারতের ‘সেভেন সিস্টার্স’ নিয়ে এক ছাত্রনেতার বক্তব্যকে তিনি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। সম্প্রতি ‘চর্চা’ নামের একটি টকশোতে দেশের সমসাময়িক রাজনীতি ও শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। ভারতের ‘সেভেন সিস্টার্স’ নিয়ে বিতর্কিত মন্তব্যের কড়া সমালোচনা করে ড. কার্জন বলেন, ‘একজন ছাত্র বলছে ভারতের সেভেন সিস্টার্সে আক্রমণ করব। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন (Clear violation of international law)। যখন কেউ কোনো দেশের ভৌগোলিক অখণ্ডতা (Territorial integrity)

নিয়ে কথা বলে, তখন সেই দেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। ইন্ডিয়ার কেউ যদি বাংলাদেশের অখণ্ডতা নিয়ে কথা বলে, আমরাও ব্যবস্থা নিতে পারি।’ তিনি আরও বলেন, ছাত্রনেতার এমন বক্তব্য ভারত বা অন্য যেকোনো দেশকে পদক্ষেপ নেওয়ার বৈধতা দিতে পারে। অথচ ড. ইউনূস বিষয়টিকে সমর্থন (এনডোর্স) করেছেন। কোনো রাজনৈতিক দলের নেতা এমন কথা বললে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হতো বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষার্থীদের পড়াশোনায় না ফিরিয়ে রাজনীতিতে জড়ানোর সমালোচনা করে এই আইন বিশ্লেষক বলেন, ‘অভ্যুত্থানের পর উচিত ছিল তারা যেন পড়াশোনায় ফিরে যায়। পড়াশোনা করে যোগ্যতা অর্জন করলে তারাই ভবিষ্যতে নেতা হতো। কিন্তু তাদের আপনি দল করালেন।’ তিনি প্রশ্ন রাখেন, ‘শুধু কি

ছাত্রদের দল হয়? শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সামরিক কর্মকর্তা, পুলিশ বা কৃষকের কী হবে?’ ছাত্রনেতাদের রাজনৈতিক ও ঐতিহাসিক জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে হতাশা প্রকাশ করেন শেখ হাফিজুর রহমান কার্জন। তিনি বলেন, ‘এদের পড়াশোনা আমার কাছে খুব ভাসা-ভাসা (সুপারফিশিয়াল) মনে হয়েছে। রাজনীতি করতে হলে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি বা ইতিহাসের মৌলিক বিষয়গুলো জানতে হয়। ড. ইউনূস যাদের দিয়ে রাজনীতি করাতে চেয়েছেন, তাদের সেই জ্ঞান নেই।’ সারা দেশে ‘মব কালচার’ সৃষ্টির অভিযোগ এনে ঢাবি শিক্ষক বলেন, ‘এই ছাত্রদের দিয়ে তিনি যে সমস্ত অপকর্ম করিয়েছেন, তাকে সন্ত্রাস বা ‘মব’ (mob) ছাড়া আর কী বলব? এরা সারা দেশে মব তৈরি করেছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত