জুলাই স্মৃতি জাদুঘর: দরপত্র ছাড়াই ১১১ কোটির কাজ, ফারুকীর বিরুদ্ধে সিন্ডিকেট গঠনের অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬
     ৪:৪২ পূর্বাহ্ণ

জুলাই স্মৃতি জাদুঘর: দরপত্র ছাড়াই ১১১ কোটির কাজ, ফারুকীর বিরুদ্ধে সিন্ডিকেট গঠনের অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪:৪২ 20 ভিউ
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও তাঁর ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে মন্ত্রণালয়জুড়ে ব্যাপক অনিয়ম, তদবির বাণিজ্য ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট খাতের সংক্ষুব্ধ ব্যক্তিদের অভিযোগ, জুলাই গণ–অভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে ‘ভাই-বেরাদর’ নামের একটি সিন্ডিকেট গঠনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। নেপথ্যে ছিলো স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে গণভবনে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ নির্মাণের উদ্যোগটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ১১০ কোটি টাকার বেশি বাজেটের এই প্রকল্পে প্রচলিত দরপত্র (টেন্ডার) প্রক্রিয়া এড়ানো হয়েছে। এর বদলে ‘ডিরেক্ট প্রকিউরমেন্ট’ বা সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজ দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও তাঁদের

ঘনিষ্ঠ ইমেল হক সংশ্লিষ্ট বেনামি প্রতিষ্ঠানগুলো নেপথ্যে থেকে এ কাজ পেয়েছে। এর মধ্যে ঢাকার মুগদার কমলাপুর স্টেডিয়াম মার্কেট এলাকার ‘মেসার্স মিনহাজ ট্রেড ইন্টারন্যাশনাল’–সহ একাধিক কাগুজে প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। এদিকে গণভবনে ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণে সরকারের অনুমোদন দেওয়া প্রায় ১১১ কোটি টাকার ব্যয়পদ্ধতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। নির্মাণ ও সংস্কারকাজ সরাসরি ক্রয়পদ্ধতির নামে যেভাবে ব্যয়ের সিদ্ধান্ত হয়েছে, তাতে সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে। টিআইবি বলেছে, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির যে মানদণ্ড থাকা উচিত, তা এই প্রক্রিয়ায় গুরুতরভাবে লঙ্ঘিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগের সহ সভাপতি ও বালিয়াডাংগী উপজেলা যুব লীগের সাবেক সভাপতির মৃত্যু বরন গোপালপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচী সরকারের অবসান ঘটলেও কমেনি প্রভাব; ‘বিদেশি স্বার্থ রক্ষায়’ বহাল থাকছে বিতর্কিত সব চুক্তি: সাবেক এনএসআই কর্মকর্তার দাবি “আমি শেখ মুজিবের মেয়ে, দেশের স্বার্থ কখনো বেচি নাই। ক্ষমতার লোভ আমি করি না।” — শেখ হাসিনা সড়কে চাঁদাবাজির ‘বৈধতা’ দিলেন হত্যা মামলার আসামি মন্ত্রী রবিউল নতুন সরকার গঠন ‘প্রহসন ও সমঝোতার’ ফল, নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সাদ্দামের সাবেক সরকারের দুই প্রেস সচিবের নতুন চাকরি: এমজিএইচ গ্রুপের কর্ণধারের দুর্নীতি মামলা প্রত্যাহার নিয়ে প্রশ্ন সাবেক প্রধান উপদেষ্টার প্রেস উইং জুলাই স্মৃতি জাদুঘর: দরপত্র ছাড়াই ১১১ কোটির কাজ, ফারুকীর বিরুদ্ধে সিন্ডিকেট গঠনের অভিযোগ ঢাকা-ওয়াশিংটন গোপন চুক্তির ফাঁস ২ দশমিক ২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন: বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি রাস্তা থেকে যুদ্ধবিমান আর টকশো থেকে যুদ্ধাপরাধী: দুই প্রতিবেশী, দুই বাস্তবতা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছেন ইউনূস জুলাই সনদ, এনসিপি আর শেষ বিকেলের আনুগত্য: হিসাব মিলে গেলে যখন নীতিও মেলে ভোটার তাড়ানো, জাল ভোট, আগাম সিল: সংসদ নির্বাচন নিয়ে টিআইবির ভয়াবহ প্রতিবেদন সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যার পদত্যাগ একদিন দাবি করেছিল বিএনপি, আজ তাকেই মন্ত্রিসভায় বসানো হয়েছে। ছেলে ছাত্রলীগ করায় যারা বৃদ্ধ মানুষের রক্ত ঝরায়, তারা ক্ষমতার নয়, ঘৃণার উত্তরাধিকার বাংলাদেশে আবার ২০০১-২০০৬ এর দিনগুলো ফেরত আসছে গণতন্ত্রের সংকট কি বাড়ছে?