কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ

‘জামিন হলেও মুক্তি মেলেনা’, কারাগারে গুরুতর অসুস্থ ভয়েস আর্টিস্ট ও ছাত্রলীগ কর্মী মুন্নি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ |
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ভয়েস আর্টিস্ট মুন্নি হাওলাদার। দলের দুঃসময়ে সরব ভূমিকা পালন করা এই ছাত্রলীগ কর্মী বর্তমানে কারাগারে গুরুতর অসুস্থ। পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের পর থেকে আওয়ামী লীগ বা ছাত্রলীগের দায়িত্বশীল কোনো নেতা তাঁর খোঁজ নেননি। এমনকি জামিন পাওয়ার পরও নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) তাঁকে কারাগারে আটকে রাখা হয়েছে। মুন্নি হাওলাদার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ছাত্রলীগের একজন কর্মী। পেশাগতভাবে তিনি একজন ভয়েস আর্টিস্ট। জানা গেছে, ৫ আগস্টের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা যখন আত্মগোপনে ছিলেন, তখনো মুন্নি দলের পক্ষে বিভিন্ন প্রচারণায় নিজের কণ্ঠ ব্যবহার করেছেন। তিনি ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পেজে

ভয়েসওভার দেওয়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে দলের পক্ষে জনমত গঠনে সক্রিয় ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ রমজান মুন্নি হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি আইনি জটিলতায় পড়েছেন। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ আইনি লড়াই শেষে তাঁরা মুন্নির জামিনের ব্যবস্থা করেছিলেন। কিন্তু জামিন হওয়ার পর কারামুক্তির ঠিক আগমুহূর্তে তাঁকে পুনরায় নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ফলে বারবার জামিন পাওয়ার পরও তিনি মুক্তি পাচ্ছেন না। মুন্নির ঘনিষ্ঠজন ও পরিবারের সদস্যদের আক্ষেপ, দলের জন্য ঝুঁকি নিলেও এখন তাঁর পাশে কেউ নেই। কারাগারে মুন্নি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন এবং সেখানে তাঁর সঠিক চিকিৎসা হচ্ছে না বলে আশঙ্কা করছেন স্বজনরা। মুন্নির পরিবারের এক সদস্য বলেন, ‘আমরা

আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আইনি লড়াই ও চিকিৎসার খরচ চালানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ছে। দল থেকে একটিবার খোঁজ নেওয়া হয়নি, কোনো আইনি সহায়তার হাতও বাড়িয়ে দেওয়া হয়নি।’ একজন নারী শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী হিসেবে মুন্নির ওপর চলমান আইনি প্রক্রিয়ার নিন্দা জানিয়েছেন তাঁর সহপাঠী ও পরিচিতজনরা। তাঁর বর্তমান শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে অবিলম্বে সুচিকিৎসা ও মুক্তির দাবি জানিয়েছেন তাঁরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান