পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬

পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৬ |
সাভারের চাপাইন এলাকায় সেনাবাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিনজনকে বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি ৭ দশমিক ৬৫ মিমি. পিস্তল, ২টি ৭ দশমিক ৬৫ মিমি পিস্তল, ৪টি পিস্তলের ম্যাগাজিন, ১৫টি ৭ দমমিক ৬৫ মিমি পিস্তল অ্যামোনেশন, ৫টি ৬ দশমিক ৩৫ মিমি পিস্তল অ্যামোনেশন, ৬ রাউন্ড শর্টগান কার্তুজ, ৮টি রামদা এবং ৫টি সামুরাই। এ বিষয়ে সেনাবাহিনীর ২৩ ইস্ট বেংগল রেজিমেন্টের অধিনায়ক নাজিম আহমেদ সোমবার বসিলা আর্মি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, ঢাকার সাভার এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে স্বপন শেখ

অভিযানের আগেই পালিয়ে যায়। স্বপন ও নাহিদ বিভিন্ন অস্ত্র বিক্রি করতেন। তাদের আস্তানায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন এস এম গালিব ইমতেয়াজ নাহিদ, রবিউল ইসলাম বাবু (মেশিন বাবু) এবং মাসুদ রানা আলভী (শুটার মাসুদ)। সেনাবাহিনী সূত্র জানায়, নাহিদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে তাকে সাভারের রেডিও কলোনি এলাকার একটি আবাসিক হোটেল থেকে অস্ত্র ও নারীসহ গ্রেপ্তার করা হয়েছিল। সেনাবাহিনী জানায়, পৃথক দুটি অভিযানে ২২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না … জামায়াত-শিবির নেতাদের প্রতারণা: শরিয়াসম্মত ব্যবসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হরমুজ ঘিরে উত্তেজনা: যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, ক্রুজ মিসাইল তৈরিতে রাশিয়ার সহায়তা নিয়ে উদ্বেগ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে দেখুন জনরায় কার পক্ষে: বিএনপিকে শেখ হাসিনার ওপেন চ্যালেঞ্জ সরকারের দাবি সারের মজুদ পর্যাপ্ত, বাজারের চিত্র উল্টো: শুধু এক জেলার কৃষকের অতিরিক্ত ৩৭৫ কোটি টাকা ঢুকছে কার পকেটে? ভয়াবহ আকস্মিক বন্যা: বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ অধিকাংশ ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা কোম্পানীর হাতে ন্যস্ত: ১৯৯৪ সালের বির্তকিত সার্কুলার পুনর্বহাল ব্ল্যাক কফি খেলে কি ওজন কমে? পাপ যেভাবে পুণ্যে পরিণত হয় শিশুদের স্ক্রিন-জীবন: অভিভাবক নাকি প্ল্যাটফর্ম, কে দায়ী? সামনে ছয় দিন সরকারি ছুটি, তবে… এসিআই মোটরসে চাকরির সুযোগ আত্মপ্রকাশ করছে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন বাংলাদেশি ক্রেতাদের পাশে যুক্তরাজ্য, মিলবে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহায়তা জলবায়ু সীমানা চেনে না