পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬

পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৬ |
পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে রোববার (৮ ফেব্রুয়ারি)। এতে সোশ্যালিস্ট পার্টির সমর্থিত মধ্যবাম রাজনীতিক অ্যান্টোনিও জোযে সেগুরো বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন এবং দেশটির নবম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, সেগুরো মোট ৩৪ লাখ ৮২ হাজার ৪৮১ ভোট পেয়ে মোট ভোটের প্রায় ৬৬ দশমিক ৮২ শতাংশ অর্জন করেন। তার প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী দল ‘সেগা’-এর নেতা আন্দ্রে ভেনতুরা পান ১৭ লাখ ২৯ হাজার ৩৭১ ভোট, যা মোটের ৩৩ দশমিক ১৮ শতাংশ। প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সংবিধান অনুযায়ী দ্বিতীয় দফার ভোটগ্রহণের প্রয়োজন হয়। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক, যা

রাজনৈতিক বিশ্লেষকদের মতে গণতন্ত্রে দেশের জনগণের আস্থারই প্রতিফলন। নবনির্বাচিত রাষ্ট্রপতি অ্যান্টোনিও জোযে সেগুরো আগামী ৯ মার্চ ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। এ দিন থেকেই তিনি ২০২৬–২০৩১ মেয়াদের জন্য তার দায়িত্ব পালন শুরু করবেন। পর্তুগালের সংবিধান অনুসারে, একজন রাষ্ট্রপতি সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। যদিও রাষ্ট্রপতির পদটি সাংবিধানিকভাবে সীমিত ক্ষমতার প্রতীকমূলক একটি পদ, তবুও এতে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রয়েছে। তিনি সংসদ ভেঙে দিতে পারেন, প্রয়োজনে আগাম নির্বাচন আহ্বান করতে পারেন এবং কিছু ক্ষেত্রে আইন প্রণয়নে ভেটো দেওয়ার মতো ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। বিজয়ের পর এক বক্তব্যে সেগুরো বলেন, ‘জাতীয় ঐক্য, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং সাংবিধানিক ভারসাম্য রক্ষা হবে আমার প্রধান অগ্রাধিকার।’ তিনি

আরও জানান, ‘পর্তুগালকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে তুলে ধরে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল পর্তুগিজ জনগণের মধ্যমপন্থা, প্রাতিষ্ঠানিক স্থিতি ও চরমপন্থা প্রত্যাখ্যানের প্রতীক হিসেবে ইতিহাসে স্থান পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ