ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়
পাঠ্যপুস্তক বোর্ড ও পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান
এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় ও কর্মদিবস কমানোর পরিকল্পনা
বিদ্যালয় খুলছে পরশু, তীব্র গরম নিয়ে উদ্বেগ
স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলবে কবে?
পরীক্ষার্থী ১৭ লাখ, খাতা পুনঃনিরীক্ষণের আবেদন ৪ লাখের বেশি
শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২০
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সহকারী প্রক্টরসহ একাধিক শিক্ষক এবং দুই বিভাগের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে লোকপ্রশাসন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও মো. ওমর ফারুক, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং প্রভাষক আব্দুল বাসিত।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার শুরু থেকেই মাঠে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। একপর্যায়ে স্লেজিংকে কেন্দ্র করে লোকপ্রশাসন বিভাগের খেলোয়াড় ও বাংলা বিভাগের দর্শকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ বিষয়ে ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. এছাক মিয়া সাংবাদিকদের বলেন, ‘সংঘর্ষে কয়েকজন শিক্ষকের গায়ে হাত তোলা হয়েছে। এই ঘটনার যত দ্রুত সম্ভব শাস্তি নিশ্চিত করা হবে। শিক্ষকদের গায়ে ছাত্ররা হাত তুলেছে, এই খেলা তো দরকার নেই আমাদের।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, ‘ন্যায্যতার ভিত্তিতে বিচার করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানামতে দুটি হাসপাতালে দুজন করে ভর্তি আছেন। শিক্ষার্থীরা এখন কোন পর্যায়ে যাচ্ছে, আমাদের ভাবতে হবে। এটা তো মাত্রা ছাড়িয়ে গেল।’