‘দ্বিনের পথে’ চলতে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬

‘দ্বিনের পথে’ চলতে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬ |
মিডিয়ার রঙিন দুনিয়াকে বিদায় জানালেন তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন। দীর্ঘ চার বছরের ক্যারিয়ারের ইতি টেনে তিনি বেছে নিয়েছেন ধর্মীয় অনুশাসন বা ‘দ্বিন’-এর পথ। সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি ভক্তদের তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অভিনয় ছাড়ার কারণ হিসেবে নওবা ফেসবুকে লিখেছেন, “এই মুহূর্তে আমি আমার দ্বিনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়—তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি।” তিনি আরও জানান, পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দেওয়াটাকেই জীবনের এই পর্যায়ে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন তিনি। বিষয়টি নিয়ে গণমাধ্যমে নওবা জানান, ফেসবুকে তিনি যা লিখেছেন, সেটাই চূড়ান্ত। এর বাইরে নতুন করে কোনো ব্যাখ্যা

দিতে চান না। উল্লেখ্য, বিটিভির সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’-এ ‘বর্ষা’ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। চার বছরের এই যাত্রাকে ‘স্মরণীয়’ উল্লেখ করে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস