ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ডিবি পরিচয়ে অপহরণ, লুটপাট ও মব ভায়োলেন্স: শতাধিক অভিযোগে বহিষ্কার সায়মন
বোয়িং ডিল ও টার্মিনাল দখল: বশিরের কমিশন বাণিজ্য ও সিন্ডিকেটে ধ্বংসের মুখে বিমান
কার হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর? এপস্টাইন কেলেঙ্কারিতে ডিপি ওয়ার্ল্ড প্রধানের নাম
আওয়ামী লীগহীন রাজনীতিতে বিপন্ন নারী স্বাধীনতা: জামায়াতের ঘৃণ্য আস্ফালন ও ‘হ্যাক’ নাটক
৮৫৮ কোটি টাকা টোল আদায়, তবু দেড় বছর ধরে পদ্মা সেতুর কিস্তি ‘বকেয়া’
‘জুলাই জাদুঘর’ পরিদর্শন: প্রেস বিজ্ঞপ্তিতে কূটনীতিকদের উপস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ
শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য
শেখ হাসিনাকে বাদ দিয়েই সুযোগ দিক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে’—ভাইরাল ভিডিওতে নারীর মন্তব্য
সরকার পরিবর্তনের পর দেশের সার্বিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে এক সাধারণ নারীর মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ওই ভিডিওতে তিনি বিএনপির কিছু নেতাকর্মীর সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন এবং দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ সহজেই জয়লাভ করবে।
ভিডিওটিতে দেখা যায়, ওই নারী বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনগনের প্রত্যাশা নিয়ে কথা বলছেন। তিনি বলেন, বিগত সরকার পতনের পর সাধারণ মানুষের আশা ছিল ড. ইউনূস বা বিএনপির হাত ধরে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং ভালো কিছু হবে। কিন্তু তার মতে, সেই প্রত্যাশা পূরণে ব্যর্থতা দেখা দিয়েছে।
ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, বিএনপির কিছু নেতাকর্মী বর্তমানে
যে মাত্রায় অত্যাচার, লুটপাট এবং নিষ্ঠুর আচরণ করছে, তাতে সাধারণ মানুষ তাদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। বক্তব্যের শেষ অংশে তিনি একটি রাজনৈতিক ভবিষ্যৎবাণীও করেন। তিনি বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে জেতার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে না। তার মতে, শেখ হাসিনাকে বাদ দিয়েও যদি আওয়ামী লীগকে রাজনীতি বা নির্বাচনে সুযোগ দেওয়া হয়, তবে তারা ‘এক চান্সেই’ জিতে যাবে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একপক্ষ নারীর এই সাহসিকতার প্রশংসা করছেন, অন্যপক্ষ তার রাজনৈতিক বিশ্লেষণের সঙ্গে দ্বিমত পোষণ করছেন