ফ্যাসিস্ট ইউনূস গংদের আজ্ঞাবহ আদালতের তথাকথিত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬

ফ্যাসিস্ট ইউনূস গংদের আজ্ঞাবহ আদালতের তথাকথিত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ |
*আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি-সহ তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফ্যাসিস্ট ইউনূস গংদের আজ্ঞাবহ আদালতের তথাকথিত রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি* যে দেশে মানুষের জানমালের নিরাপত্তা নেই, হত্যার শিকার হলে পরিবারের সদস্যরা বিচারের দাবি করতে পারে না, যে আদালত জুলুম, অত্যাচার ও নির্যাতনের হাতিয়ার সেখানে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংয়ের আজ্ঞাবহ আদালতের রায় মানুষ মানে না। এসব রায় দেখলেই মানুষ বুঝতে পারে যে, এটা অবৈধ দখলদার সরকারের পক্ষ থেকে প্রেস্ক্রাইব করা এবং পূর্ব নির্ধারিত। মামলার বিচার্য বিষয় যা-ই হোক, রায়ের ধরন একই। আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী

দেশরত্ন শেখ হাসিনা, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি-সহ অন্যান্যদের বিরুদ্ধে প্রদত্ত রায় বাংলাদেশ আওয়ামী লীগ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। একইসাথে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই রায় কোনো স্বাধীন ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়ার ফল নয়। এটি একটি অবৈধ ও অসাংবিধানিক সরকার কর্তৃক নিয়ন্ত্রিত বিচারব্যবস্থার মাধ্যমে পরিচালিত রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ। বাংলাদেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব মামলা ও রায় দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, অবৈধ দখলদারের পরিচালনা ও প্রযোজনায় আজ্ঞাবহ আদালত এবং দুর্নীতি দমন কমিশন ও তদন্তকারী সংস্থার সম্মিলিত উদ্যোগে একের পর এক নাটক মঞ্চস্থ করে যাওয়া হচ্ছে। জনগণের নিকট এসব ষড়যন্ত্রের কোনো গ্রহণযোগ্যতা

নেই। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকামী জনগণকে অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিনামূল্যের প্রাথমিক শিক্ষায় যুক্ত হলো পরীক্ষা ফি — গরিব শিক্ষার্থীদের ঝরে পড়ার আশঙ্কা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ধীপ্রার মৃত্যুর জন্য দায়ী ও হত্যা ধামাচাপা দেওয়া কুশীলবদের দেশ ছাড়ার চেষ্টা শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার খুলনায় মসজিদে ঢুকে অস্ত্রধারীদের গুলি: আইএসআই-এর ফর্মুলায় পাকিস্তানের পথে হাঁটছে বাংলাদেশ? কাজ না করেই ১২ কোটি টাকা তুলে নিল ঠিকাদার, জড়িত এলজিইডির দুই প্রকৌশলী আজ আন্তর্জাতিক গোসল দিবস তুরস্কের সোনালী প্রজন্মকে স্তব্ধ করে জিতল অস্ট্রেলিয়া ‘মনোবল হারালে চলবে না’, মরক্কোর সঙ্গে ড্রয়ের পর ব্রাজিল কোচ ছাত্রলীগ নেতা দেশে ফিরেছেন ভেবে চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পেটালো পুলিশ দিনাজপুরে মাথায় কাফনের কাপড় বেঁধে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করলেন জামায়াতের গুপ্ত কর্মী তারেক নানা অজুহাতে সাধারণ কৃষকদের ধান ফেরত, প্রভাবশালীদের নিম্নমানের ধান কিনছে সরকার দীর্ঘ সাক্ষাৎকারে শেখ হাসিনা: ক্ষমতা গুরুত্বপূর্ণ নয়, তবে জনগণের প্রতি নিজের দায়বদ্ধতা উপেক্ষা করতে পারি না বগুড়ায় একরাতে তিন মন্দিরে প্রতিমা ভাংচুর, জড়িতদের পরিচয় অজানা রাজপথে সন্তানের সাথে মিছিলে মা, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা