‘দ্য হাউসমেইড’-এর রেকর্ড, ক্যারিয়ারে নতুন অধ্যায়ে সিডনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬

‘দ্য হাউসমেইড’-এর রেকর্ড, ক্যারিয়ারে নতুন অধ্যায়ে সিডনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ |
এইচবিওর আলোচিত সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া অভিনেত্রী সিডনি সুইনির জন্য ২০২৫ সাল ছিল উত্থান-পতনের। বছরের শুরুতে একটি সিনেমা বক্স অফিসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত আরেকটি ছবি তার ক্যারিয়ারে এনে দিয়েছে সবচেয়ে বড় সাফল্য। নারীকেন্দ্রিক মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য হাউসমেইড’ এখন বিশ্বজুড়ে দর্শক ও সমালোচকদের আলোচনার কেন্দ্রে। ফ্রেইডা ম্যাকফ্যাডেনের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে সিডনি সুইনির সঙ্গে অভিনয় করেছেন আমান্ডা সেফ্রিড ও ব্র্যান্ডন স্কলেনার। পরিচালক পল ফিগের সিনেমাটি মাত্র ৪৫ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হলেও ২৩-২৫ জানুয়ারির সপ্তাহান্তে বিশ্বব্যাপী টিকিট বিক্রি থেকে আয় করেছে প্রায় ২৯৫ মিলিয়ন ডলার। এর মধ্য দিয়ে পল ফিগের আগের সর্বোচ্চ আয় করা ছবি ‘ব্রাইডসমেইডস’-এর

রেকর্ড ভেঙে দিয়েছে ‘দ্য হাউসমেইড’। এই সাফল্য সুইনির ক্যারিয়ারেও নতুন অধ্যায় যোগ করেছে। প্রধান চরিত্রে অভিনীত তার আগের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘এনিওয়ান বাট ইউ’-এর আয়ের রেকর্ডও পেছনে ফেলেছে নতুন এই থ্রিলার। এমনকি ২০২৫ সালের বেশ কয়েকটি আলোচিত ও পুরস্কারপ্রত্যাশী সিনেমার চেয়েও বেশি আয় করেছে ছবিটি। ছবির গল্পে সুইনিকে দেখা গেছে মিলি ক্যালোওয়ে চরিত্রে কারাভোগ শেষে নতুন জীবন শুরু করতে; যিনি লং আইল্যান্ডের ধনী উইনচেস্টার পরিবারের বাড়িতে গৃহকর্মীর কাজ নেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পরিবারের আড়ালে থাকা অস্বস্তিকর গোপন সত্য ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। বিশেষ করে মিলি ও তার নিয়োগকর্তা নিনা উইনচেস্টারের মধ্যকার সম্পর্ক, ক্ষমতা ও নিয়ন্ত্রণের জটিল দ্বন্দ্বে রূপ নেয়। ‘দ্য হাউসমেইড’

প্রমাণ করেছে, শক্ত গল্প ও মানসম্মত নির্মাণ হলে মাঝারি বাজেটের নারীকেন্দ্রিক সিনেমাও বড়পর্দায় বড় সাফল্য পেতে পারে। সূত্র: হলিউড রিপোর্টার

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল