ছাত্রলীগ নেতা সাদ্দামকে স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে না দেওয়া ‘চরম অমানবিক’: আ.লীগের নিন্দা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬

ছাত্রলীগ নেতা সাদ্দামকে স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে না দেওয়া ‘চরম অমানবিক’: আ.লীগের নিন্দা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬ |
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হাসান জুয়েলকে তার স্ত্রী ও সন্তানের জানাজায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার ঘটনাকে ‘চরম অমানবিক’ ও ‘হৃদয়বিদারক’ আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। মানবিক বিবেচনায় তাকে প্যারোলে মুক্তি না দেওয়াকে মানবাধিকারের নির্মম লঙ্ঘন বলে দাবি করেছে দলটি। রবিবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি এই প্রতিক্রিয়া জানায়। বিবৃতিতে আওয়ামী লীগ অভিযোগ করে বলে, একজন স্বামী ও পিতাকে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তে প্রিয়জনের শেষ বিদায়ে অংশ নিতে না দেওয়া কোনো সভ্য রাষ্ট্র বা আইনের শাসনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই ঘটনাকে বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসা ও নিষ্ঠুরতার ‘নগ্ন বহিঃপ্রকাশ’ হিসেবে অভিহিত

করা হয়েছে। দলটি তাদের বিবৃতিতে উল্লেখ করে, “সাদ্দামের এই সীমাহীন বেদনা অত্যাচারী ও নিপীড়ক শাসক শ্রেণির নিষ্ঠুর হৃদয়ের প্রতিরূপ হিসেবে অনন্তকাল সাক্ষ্য বহন করবে। এটি এমন এক সময়ের উদাহরণ, যখন রাষ্ট্রযন্ত্র জল্লাদের হাতে পড়েছে এবং দানবরূপী শাসকগোষ্ঠী মানুষকে দুঃখ-দুর্দশায় নিমজ্জিত করে আনন্দ পায়।” রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে একজন বন্দির মৌলিক অধিকার কেড়ে নেওয়া আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও দেশের প্রচলিত আইনের চরম লঙ্ঘন বলে মনে করে আওয়ামী লীগ। একে বিচারহীনতার সংস্কৃতি ও রাষ্ট্রীয় নিষ্ঠুরতার ভয়াবহ নজির হিসেবেও উল্লেখ করা হয়। বিবৃতিতে এ ধরনের অমানবিক আচরণ অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়। পাশাপাশি, বাংলাদেশে বন্দিদের মানবাধিকার রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য দেশবাসী ও আন্তর্জাতিক মানবাধিকার

সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি