‘দল হ্যারাই ভালো চালায়’—গ্যাস সংকটের ক্ষোভের মাঝেও আওয়ামী লীগসহ নির্বাচন চাইলেন চালক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬

‘দল হ্যারাই ভালো চালায়’—গ্যাস সংকটের ক্ষোভের মাঝেও আওয়ামী লীগসহ নির্বাচন চাইলেন চালক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৬ |
রাজধানীতে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের তীব্র সংকট চলছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন পরিবহনশ্রমিকেরা। এমনই এক পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বিগত সরকারের শাসনামলের প্রশাসনিক দক্ষতার কথা স্মরণ করলেন এক অটোরিকশাচালক। গ্যাস সংকট ও বর্তমান অর্থনৈতিক দুরবস্থা থেকে উত্তরণে তিনি অবিলম্বে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচনের দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গ্যাসের জন্য অপেক্ষমাণ এক চালক তীব্র ভাষায় নিজের ভোগান্তির কথা তুলে ধরছেন। তিনি স্যাটায়ার করে বলেন, ‘কঠিন সংকট, সব গ্যাস শেখ হাসিনা ইন্ডিয়া লইয়া গেছে... শেখ হাসিনা যাওয়ার পর সব লইয়া গেছে ইন্ডিয়া।’ তবে এই ক্ষোভের সঙ্গে সঙ্গেই তিনি বর্তমান শাসনব্যবস্থার

অস্থিতিশীলতা এবং সাধারণ মানুষের আয়রোজগার কমে যাওয়া নিয়ে হতাশা ব্যক্ত করেন। ওই চালক বলেন, ‘মানুষের আয়রোজগার নাই, ইনকাম নাই। মানুষ হাহাকার করতাছে, এহন এমন অবস্থা।’ দেশ পরিচালনায় তাদের দক্ষতার বিষয়টিও অবলীলায় স্বীকার করেন এই শ্রমিক। বর্তমান সংকট নিরসনে তিনি রাজনৈতিক প্রক্রিয়ার ওপর জোর দেন। তাঁর ভাষ্য, ‘এহন দ্রুত আওয়ামী লীগসহ নির্বাচন দেওয়া দরকার। এছাড়া উপায় নাই। দল হ্যারাই ভালো চালায়।’ নিজেকে কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, বরং সাধারণ ব্যবসায়ী হিসেবে দাবি করে ওই চালক বলেন, ‘আমরা কোনো দল না, আমরা ব্যবসা করি। আমাগো ব্যবসা এহন খারাপ অবস্থা। যারা ভালো চালাইবে, আমরা হ্যগো চাই।’ গ্যাস সংকটে বিপর্যস্ত জনজীবনের এই খণ্ডচিত্রে সাধারণ মানুষের মিশ্র

প্রতিক্রিয়া উঠে এসেছে। একদিকে নিত্যপ্রয়োজনীয় জ্বালানির সংকট, অন্যদিকে রাজনৈতিক স্থিতিশীলতা ও দক্ষ শাসনের অভাব—উভয় সংকট থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ যে আবারও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করছেন, ওই চালকের বক্তব্যে সেটিই স্পষ্ট হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি