দুবাইয়ে তুষারপাতের ছবি শেয়ার করলেন ক্রাউন প্রিন্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬

দুবাইয়ে তুষারপাতের ছবি শেয়ার করলেন ক্রাউন প্রিন্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৬ |
দুবাইয়ের ক্রাউন প্রিন্স, উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম একটি ব্যতিক্রমী ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছেন। ছবিতে বুর্জ খলিফাসহ দুবাইয়ের আইকনিক স্কাইলাইনকে বরফে ঢাকা অবস্থায় দেখা যায়। ছবিটি তিনি শেয়ার করায় অনেক অনুসারীকেই বিস্মিত করেছে। খবর গালফ নিউজের। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবিটির ক্যাপশনে শেখ হামদান লেখেন, ‘আগামীকাল আবহাওয়া এমনই অনুভূত হবে।’ মূলত আসন্ন তীব্র শীতের অনুভূতি বোঝাতেই রসিকতার ছলে এই ছবি পোস্ট করা হয়েছে। মুহূর্তের মধ্যেই তার লাখো অনুসারীর মধ্যে ছবিটি ব্যাপক সাড়া ফেলে। গত কয়েক দিন ধরে সংযুক্ত আরব আমিরাতে শীতল বাতাস বইছে। তাপমাত্রা কমে যাওয়ায় বাসিন্দাদের অনেকেই শীতের পোশাক বের করতে শুরু

করেছেন। ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, চলতি শীত মৌসুমে এ পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা নেমে এসেছে ০.২ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারির শেষ ভাগে এমন ঠান্ডা পরিস্থিতির আশঙ্কা আগে থেকেই ছিল। বর্তমানে দুবাইসহ বিভিন্ন এলাকায় শীতল হাওয়া ও কমতে থাকা তাপমাত্রার কারণে পরিবেশে স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি আরও জানিয়েছে, আজ ও আগামীকাল তাপমাত্রা আরও কমতে পারে। পূর্ব দিক থেকে আসা একটি নিম্নচাপ এবং পশ্চিম দিকের উচ্চচাপ বলয়ের সংঘাতে এই শীতল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর সঙ্গে উপরের বায়ুমণ্ডলে দুর্বল নিম্নচাপও ভূমিকা রাখছে। যদিও ক্রাউন প্রিন্সের শেয়ার করা ছবিটি বাস্তব তুষারপাতের নয়, বরং কল্পনাপ্রসূত

একটি ভিজ্যুয়াল। তবু এটি বর্তমান আবহাওয়ার অনুভূতিকে যথাযথভাবে তুলে ধরেছে। শীতের এই অপ্রত্যাশিত ঝাপটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বাসিন্দাই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়