ভোটাধিকার হরণ ও ‘হ্যাঁ-না’ ভোটের নাটক: গণতন্ত্রের নামে এক নির্মম রাষ্ট্রীয় প্রহসন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৬

ভোটাধিকার হরণ ও ‘হ্যাঁ-না’ ভোটের নাটক: গণতন্ত্রের নামে এক নির্মম রাষ্ট্রীয় প্রহসন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৬ |
বাংলাদেশের ভেতরে প্রায় ৭ কোটি ভোটারকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে, প্রবাসীদের জন্য ডাকযোগে ভোটের ব্যবস্থা করে তথাকথিত নির্বাচনকে “গ্রহণযোগ্য” ও “অংশগ্রহণমূলক” বানানোর চেষ্টা প্রহসন ছাড়া আর কিছুই নয়। দেশের অভ্যন্তরে যাদের ভোট দেওয়ার মৌলিক অধিকারই নিশ্চিত করা হয়নি, তাদের উপেক্ষা করে বিদেশে থাকা নাগরিকদের ভোটকে সামনে এনে গণতন্ত্রের মুখোশ পরানো এক নির্মম রসিকতা। এর চেয়েও ভয়ংকর হলো, এই অবৈধ সরকার আবার “হ্যাঁ/না” ভোটের নামে আরেকটি নাটক মঞ্চস্থ করতে মাঠে নেমেছে। এখানে রাষ্ট্র নিজেই প্রতিদ্বন্দ্বী, নিজেই প্রচারক, নিজেই রেফারি! প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি প্রচারযন্ত্র সবকিছু ব্যবহার করে “হ্যাঁ” ভোটকে জেতানোর অপচেষ্টা স্পষ্ট করে দেয়, এই ভোট আসলে জনগণের মতামত জানার কোনো

উদ্যোগ নয়; বরং ক্ষমতায় থাকার বৈধতার সনদ আদায়ের মরিয়া চেষ্টা। প্রশ্ন হলো যদি জনগণ সত্যিই এই সরকারের কাজে সন্তুষ্ট হতো, তাহলে কি “হ্যাঁ” জেতাতে রাষ্ট্রযন্ত্রের অবৈধ ব্যবহার প্রয়োজন হতো? যদি জনগণের আস্থা থাকতো, তাহলে কি ভয়, চাপ, প্রশাসনিক প্রভাব, একতরফা প্রচারণার আশ্রয় নিতে হতো? বাস্তবতা হলো, এই সরকার জানে জনগণের কাছে তাদের কোনো নৈতিক গ্রহণযোগ্যতা নেই। তাই জনগণের রায় নয়,তারা চায় নিয়ন্ত্রিত ফলাফল। আর সেই লক্ষ্যেই সাজানো হচ্ছে একের পর এক হাস্যকর নির্বাচন ও ভোটের নাটক। এর ফলাফল কী হবে? আওয়ামী লীগকে বাদ দিয়ে এই আয়োজনের মধ্য দিয়েই বিশ্ব দরবারে বাংলাদেশের অগণতান্ত্রিক, কর্তৃত্ববাদী ও ভোটবিহীন রাষ্ট্রের ইমেজ চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। যে দেশ একসময় গণতান্ত্রিক সংগ্রামের

উদাহরণ ছিল, সেই দেশ আজ ভোটাধিকার হরণ, সাজানো নির্বাচন আর রাষ্ট্রীয় প্রহসনের প্রতীকে পরিণত হচ্ছে। গণতন্ত্র কোনো ডাকযোগে ভোটের পোস্টকার্ড নয়, গণতন্ত্র কোনো “হ্যাঁ/না” নাটকের স্ক্রিপ্টও নয়। গণতন্ত্র মানে সকল দলের অংশগ্রহণের সুযোগ থাকা, জনগণের স্বাধীন মত, অবাধ ভোটাধিকার এবং ক্ষমতার জবাবদিহি। এই সত্য যতদিন অস্বীকার করা হবে, ততদিন কোনো নির্বাচনী প্রহসনই সরকারকে বৈধতা দিতে পারবে না। দেশের জনগণের কাছেও না, বিশ্বের কাছেও না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’