বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের রামু সদরদপ্তরে মার্কিন অটিজম বিশেষজ্ঞদের ‘রহস্যজনক’ সফর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৬

আরও খবর

অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ

‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ

লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা!

আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান

ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত

ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি

‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’

বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের রামু সদরদপ্তরে মার্কিন অটিজম বিশেষজ্ঞদের ‘রহস্যজনক’ সফর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৬ |
ভার্জিনিয়া ভিত্তিক ‘অল্টারনেটিভ পাথস ট্রেনিং স্কুল’ (এপিটিএস)-এর পাঁচজন অটিজম বিশেষজ্ঞ বাংলাদেশ সেনাবাহিনীর আতিথেয়তায় ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এক সপ্তাহব্যাপী ঢাকা ও বিভিন্ন সেনানিবাস সফর করেছেন। তবে কক্সবাজারের রামুতে অবস্থিত সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের স্পর্শকাতর সদরদপ্তরে তাদের সফর ঘিরে নানা প্রশ্ন ও ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ‘নর্থইস্ট নিউজ’-এর হাতে আসা নথিপত্র অনুযায়ী, গত ১০ জানুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজ এবং এমিরেটসের দুটি পৃথক ফ্লাইটে ওই পাঁচ বিদেশি নাগরিক ঢাকায় পৌঁছান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদরদপ্তর থেকে দুজন কর্মকর্তাকে তাদের অভ্যর্থনা জানানোর জন্য পাঠানো হয় এবং বিমানবন্দরের ইমিগ্রেশন ডেস্কে তাদের বিশেষ সহায়তা প্রদান করা হয়। ঢাকায় অবস্থানকালে তারা কুর্মিটোলা গলফ ক্লাবে

সেনাবাহিনীর অতিথি হিসেবে ছিলেন। সফরকারী দলে চারজন মার্কিন ও একজন কানাডীয় নাগরিক ছিলেন। তারা হলেন—এপিটিএস-এর প্রতিষ্ঠাতা ও সিইও অ্যালান এল ট্যাগি, রিস্ক ম্যানেজমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক রেন ফিটজচার্লস প্যাট্রিক গ্রিফিথ, উপ-পরিচালক জশুয়া অ্যারন ব্রাউন, লুই ক্রেগ হার্টম্যান এবং কানাডীয় নাগরিক লামা সাইফ আলদি আইয়ুব। অটিস্টিক শিশুদের বিশেষ চাহিদা পূরণে সহায়তার কথা বলে এই দলটি বিভিন্ন সেনানিবাস পরিদর্শন করে। তবে প্রতিরক্ষা কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছে রামুতে তাদের ১০ম পদাতিক ডিভিশন সদরদপ্তর পরিদর্শন। কক্সবাজারের এই সেনা স্টেশনটি মিয়ানমার সীমান্তের সন্নিকটে হওয়ায় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন রাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং রোহিঙ্গা যোদ্ধাদের সংঘাত চলছে, তখন এমন একটি সংবেদনশীল এলাকায় বিদেশি নাগরিকদের

সফর এবং কুর্মিটোলা গলফ ক্লাবে তাদের আতিথেয়তা পাওয়াকে ‘অস্বাভাবিক’ বলে অভিহিত করেছেন সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। রামুতে তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও জানা গেছে, এই একই প্রতিনিধি দলটি ২০২৫ সালের মে মাসেও ঢাকা সফর করেছিল এবং তখনও তারা একইভাবে বিভিন্ন সেনানিবাস পরিদর্শন করেছিল। উল্লেখ্য, ভার্জিনিয়ার ডামফ্রিসে ২০০২ সালে প্রতিষ্ঠিত এপিটিএস মূলত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সামাজিক, মানসিক এবং আচরণগত দক্ষতা উন্নয়নে কাজ করে থাকে। তবে সামরিক গুরুত্বপূর্ণ এলাকায় তাদের এই ধারাবাহিক সফর নিরাপত্তা বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান