মা আন্দোলনকারীদের হত্যা করতে চাইলে এখনও ক্ষমতায় থাকতেন: সজীব ওয়াজেদ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ January, ২০২৬

মা আন্দোলনকারীদের হত্যা করতে চাইলে এখনও ক্ষমতায় থাকতেন: সজীব ওয়াজেদ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ January, ২০২৬ |
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, তার মা যদি আন্দোলনকারীদের হত্যা করতে চাইতেন, তবে তিনি এখনও ক্ষমতায় থাকতেন। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন যে, তৎকালীন আওয়ামী লীগ সরকার ও দল হিসেবে আওয়ামী লীগ সেই আন্দোলন মোকাবিলায় ব্যর্থ হয়েছিল বা পরিস্থিতি ভুলভাবে পরিচালনা (mishandled) করেছিল। সম্প্রতি বিদেশি গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন। সাক্ষাৎকারে জয় বলেন, "আমি বারবার বলেছি, আওয়ামী লীগ এই আন্দোলনটি ভুলভাবে পরিচালনা করেছে, আমাদের সরকার আন্দোলনটি ভুলভাবে হ্যান্ডেল করেছে।" এ সময় সাংবাদিক তাকে প্রশ্ন করেন, "শত শত নিরস্ত্র আন্দোলনকারীকে নিরাপত্তা বাহিনী কর্তৃক হত্যার

ঘটনাকে কি কেবল ‘ভুলভাবে পরিচালনা’ বা 'মিসহ্যান্ডলিং'-এর মতো মৃদু শব্দ দিয়ে প্রকাশ করা যায়? যেই হত্যার নির্দেশ আপনার মা দিয়েছিলেন?" জবাবে জয় তার মায়ের বিরুদ্ধে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, "এর কোনোটিই আমার মায়ের নির্দেশে হয়নি।" সজীব ওয়াজেদ জয় আরও বলেন, "যদি আমার মা আন্দোলনকারীদের হত্যা করতে ইচ্ছুক হতেন, তবে তিনি এখনও ক্ষমতায় থাকতেন।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের