হাইকোর্টের রুলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গ্রামীণফোনকে ৬ হাজার কোটি টাকার তরঙ্গ দেয়ার নজিরবিহীন তোড়জোড়! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৬

হাইকোর্টের রুলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গ্রামীণফোনকে ৬ হাজার কোটি টাকার তরঙ্গ দেয়ার নজিরবিহীন তোড়জোড়!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৬ |
দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা এবং আইন-কানুনের তোয়াক্কা না করে গ্রামীণফোনকে প্রায় ৬ হাজার কোটি টাকার তরঙ্গ (স্পেকট্রাম) পাইয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র ও তোড়জোড় শুরু হয়েছে। নিলামের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও নতুন কোনো বিজ্ঞপ্তি ছাড়াই তড়িঘড়ি করে রাষ্ট্রীয় এই সম্পদ একটি বিশেষ কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়াকে ‘নজিরবিহীন অনিয়ম’ বলে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্টরা। অভিযোগ উঠেছে, এ সংক্রান্ত একটি রুল বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে। আইনি প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। অথচ সেই রুল ‘পেন্ডিং’ থাকা অবস্থায় আদালতের প্রতি সম্মান না দেখিয়েই পর্দার আড়ালে গ্রামীণফোনকে এই সুবিধা দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করার অপচেষ্টা চলছে। আইনজ্ঞরা বলছেন, বিচারাধীন বিষয়ে এমন

প্রশাসনিক সিদ্ধান্ত আদালতের এখতিয়ারে নগ্ন হস্তক্ষেপের শামিল। নিয়ম অনুযায়ী, তরঙ্গ বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছ নিলাম প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক। জানা গেছে, পূর্বের নিলামের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। এমতাবস্থায় নতুন করে নিলাম বিজ্ঞপ্তি জারি করাই বিধান। কিন্তু বিস্ময়করভাবে কোনো নতুন বিজ্ঞপ্তি প্রকাশ না করেই, পুরনো নিলামের সূত্র ধরে সম্পূর্ণ অনৈতিকভাবে গ্রামীণফোনকে এই বিশাল অঙ্কের তরঙ্গ বরাদ্দ দেওয়ার পায়তারা চলছে। প্রশ্ন উঠেছে, নতুন নিলাম ডাকলে যেখানে রাষ্ট্র আরও বেশি রাজস্ব পেতে পারত, সেখানে কার স্বার্থে এই গোপনীয়তা? রাষ্ট্রের ৬ হাজার কোটি টাকার স্বার্থ ঝুঁকিতে টেলিযোগাযোগ খাতের বিশেষজ্ঞরা বলছেন, ৬ হাজার কোটি টাকা কোনো সামান্য অংক নয়। তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে রাষ্ট্র বড়

ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে। স্বচ্ছ প্রতিযোগিতা বা নিলাম ছাড়া এই বরাদ্দ দেওয়া হলে তা হবে সরাসরি জনগণের সম্পদের লুটপাট। আইনি জটিলতা এবং হাইকোর্টের রুল ঝুলে থাকা অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার এমন তাড়াহুড়ো নিয়ে নানা মহলে প্রশ্ন দানা বাঁধছে। কার অদৃশ্য ইশারায় এবং কীসের বিনিময়ে আইনের চোখে ধুলো দিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে? এই ‘এক্সক্ট্রোম’ বা তরঙ্গ হস্তান্তরের পেছনে বড় কোনো অনিয়ম বা দুর্নীতির ছক রয়েছে কি না, তা অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতাদের দৃষ্টিতে ‘অপ্রয়োজনীয়’ রূপপুর বিদ্যুৎ কেন্দ্রই এখন সংকটে সরকারের শেষ ভরসা বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু: ইতিহাসের আয়নায় আমাদের পরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের প্রতীক জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি-বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ডিজেলের পর এবার এলো ১৬ হাজার মেট্রিক টন ভারতীয় চাল, নামল মোংলায় রমজানে ফলের বাজার থেকে লুট ৭০০–৮০০ কোটি টাকা রাশিয়ার তেল পাইপলাইন ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ব্ল্যাকমেইলের অভিযোগ জেলেনস্কির ‘যেকোনো কিছু ঘটা সম্ভব’, রিয়ালের বিপক্ষে ফিরতি লেগের আগে গার্দিওলা শিক্ষক রাজনীতি নাকি শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন হওয়ার রাজনীতি একটি বন্দিত্ব: বাংলাদেশ রাষ্ট্রের জন্মের অনিবার্যতা তেল সরবরাহে হরমুজ ঝুঁকি: ৩ লাখ টন ক্রুডের চালান নিয়ে তেহরানের দ্বারস্থ ঢাকা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন চাল চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর ছাত্রদল নেতার হামলা! আওয়ামী লীগ ফিরবেই, তবে পুরনো নাকি নতুন নেতৃত্বে— এটিই এখন মিলিয়ন ডলার প্রশ্ন”: মাসুদ কামাল সাতক্ষীরায় মন্দিরে চুরি: স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট, আতঙ্কে সংখ্যালঘু সম্প্রদায় সংস্কারের মুখোশে দমন : অবৈধ ইউনূস সরকারের তেলেসমাতি এবার জেলা পরিষদে নেতা-কর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের রাষ্ট্রকে ঢাকা বিশ্ববিদ্যালয় আর জাতীয় সংসদকে রাজু ভাস্কর্য মনে করছে নির্বোধ হাসনাত আবারো সংকটে জাতি, আবারো তিনিই প্রেরণা মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?