সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৬

আরও খবর

অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ

‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ

লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা!

আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান

ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত

ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি

‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’

সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৬ |
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে দুবৃর্ত্তদের গুলিতে নিহত হয়েছেন র‍্যাব-৭ এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। এ ঘটনায় র‍্যাবের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন এবং তিনজন সদস্যকে অপহরণ করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। একটি এলিট ফোর্সের ওপর এমন ভয়াবহ হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানের সময় র‍্যাবের ওপর সরাসরি অতর্কিত হামলা চালানো হয়। দায়িত্ব পালন করতে গিয়ে একজন উচ্চপদস্থ কর্মকর্তার প্রাণ হারানোকে কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার গভীর দুর্বলতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা প্রশ্ন তুলছেন, একটি রাষ্ট্রে

অস্ত্র উদ্ধার অভিযানে যাওয়া নিরাপত্তা বাহিনী কীভাবে এতটা অনিরাপদ হয়ে পড়ে? সাম্প্রতিক সময়ে পুলিশ ও র‍্যাবের ওপর ধারাবাহিক হামলা আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মনোবল ভেঙে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, যে বাহিনী জনগণের জানমাল রক্ষার দায়িত্বে নিয়োজিত, তারাই যদি নিজেদের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় ভোগে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কার্যত অস্তিত্বহীন হয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর ওপর এমন হামলা রাষ্ট্রীয় কর্তৃত্বের ওপর সরাসরি আঘাতের শামিল। প্রতিবেদনে জঙ্গি দমন ও নিয়ন্ত্রণে রাষ্ট্রের দৃশ্যমান কঠোর অবস্থানের অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অভিযোগ উঠছে, রাজনৈতিক সুবিধা বা স্বার্থ রক্ষার জন্য সহিংস জঙ্গি গোষ্ঠীকে পরোক্ষভাবে ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ দানা বাঁধছে। বিশেষ

করে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে স্পর্শকাতর প্রশ্ন উঠেছে। জঙ্গিগোষ্ঠীর অস্ত্র সংগ্রহ ও সংগঠিত হওয়ার বিষয়টি নজরদারিতে কেন ব্যর্থ হলো—তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে ডিজিএফআই ও এনএসআইয়ের মতো সংস্থাগুলোর নিয়ন্ত্রণ এবং স্বরাষ্ট্র ও প্রধান উপদেষ্টার জঙ্গিবাদ প্রশ্নে অবস্থান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। মোতালেব হোসেন ভূঁইয়ার মৃত্যু প্রশাসনের জন্য একটি সতর্কবার্তা। আইনশৃঙ্খলা রক্ষা কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি রাষ্ট্রের মৌলিক অঙ্গীকার। এখনই যদি রাষ্ট্র স্পষ্ট, কঠোর ও জবাবদিহিমূলক অবস্থান না নেয় এবং 'শূন্য সহনশীলতা' নীতি গ্রহণ না করে, তবে এই ব্যর্থতার চড়া মাশুল শুধু আইনশৃঙ্খলা বাহিনীকেই নয়, দিতে হবে পুরো সমাজকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান