সংকীর্তনে হামলা- ইউনুস–জামাতের নীরব আশ্রয়ে উগ্রবাদ এখন মকরসংক্রান্তির উৎসবকেও রেহাই দিচ্ছে না। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ January, ২০২৬

সংকীর্তনে হামলা- ইউনুস–জামাতের নীরব আশ্রয়ে উগ্রবাদ এখন মকরসংক্রান্তির উৎসবকেও রেহাই দিচ্ছে না।

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ January, ২০২৬ |
মকরসংক্রান্তির মতো ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবেও সংখ্যালঘুদের নিরাপত্তা নেই—বাহুবল উপজেলার নোয়াগাঁও বহর, শান্তিবাগ পঞ্চায়েতের নগর সংকীর্তনে অতর্কিত হামলা সেই বাস্তবতাই আবার প্রমাণ করল। স্বর্গীয় প্রদন্য চন্দ্র নাথ মহাশয়ের বাড়িতে নগর সংকীর্তন শেষে ফেরার পথে হামলার শিকার হন পঞ্চায়েতের মুরব্বিরা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাহপরান থানা শাখার সভাপতি শ্রী বীরেশ দেব নাথ দেবু গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। আরও একজন আহত ব্যক্তি কার্ডিওলজি বিভাগে ভর্তি আছেন এবং শ্রী হেমেন্দ্র দেব নাথ তরনীও আহত হয়েছেন। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। অবৈধ জামাতি ইউনুস সরকারের সময়ে সারাদেশজুড়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নিপীড়ন, মন্দিরে হামলা ও হত্যার ধারাবাহিকতা

ভয়ংকরভাবে বেড়েছে। ক্ষমতার ছায়া পেয়ে উগ্রবাদীরা এখন প্রকাশ্যে ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালাচ্ছে, আর রাষ্ট্রীয় জবাবদিহি অনুপস্থিত। এখন আর ধোঁয়াশা রাখার সুযোগ নেই। অবৈধ ইউনুস শুধু ব্যর্থ নন, তিনি এই উগ্রবাদী তাণ্ডবের নীরব রক্ষাকবচ। তাঁর ক্ষমতা দখলের পর থেকেই সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির ভাঙচুর, রক্তপাত যেন নিয়মে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের