অসংবিধানিক গণভোটে সংবিধান বাতিলের আশঙ্কা, রাষ্ট্রব্যবস্থা হুমকিতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ January, ২০২৬

অসংবিধানিক গণভোটে সংবিধান বাতিলের আশঙ্কা, রাষ্ট্রব্যবস্থা হুমকিতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ January, ২০২৬ |
দেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে যে ভয়াবহ ও উদ্বেগজনক তথ্য আলোচনায় আসছে, সেগুলো সত্য হলে তথাকথিত গণভোটের পর বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা, সংবিধান ও গণতন্ত্র এক গভীর সংকটে পতিত হবে। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, সরকারের পক্ষ থেকে গোপনে একটি অসংবিধানিক গণভোট পরিচালনার প্রক্রিয়া ইতোমধ্যেই অনেকটাই এগিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, আগেভাগেই “হ্যাঁ” ভোটে সিল মারা ব্যালট বাক্সে ভরে রাখা হয়েছে এবং একটি নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে বলা হচ্ছে। যদি এই তথাকথিত গণভোট সম্পন্ন করে পরিকল্পিতভাবে “হ্যাঁ” ভোটকে বিজয়ী ঘোষণা করা হয়, তবে দেশে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি হওয়া অবশ্যম্ভাবী। কারণ এর সরাসরি পরিণতি হবে বর্তমান সংবিধান বাতিল করে একটি

নতুন সংবিধান জনগণের ওপর চাপিয়ে দেওয়া—যা সম্পূর্ণরূপে অসাংবিধানিক ও গণতন্ত্রবিরোধী। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, প্রস্তাবিত এই নতুন সংবিধানে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান ও মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র বাদ পড়ার আশঙ্কা। তার পরিবর্তে তথাকথিত “২৪-এর ঘোষণাপত্র” অন্তর্ভুক্ত করে রাষ্ট্রচিন্তা ও আদর্শকে আমূল পরিবর্তনের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। অভিযোগ রয়েছে, ইউনুস সরকারের নেতৃত্বে এমন পদক্ষেপ নেওয়া হলে স্বাধীন বাংলাদেশের ঐতিহাসিক ভিত্তি দুর্বল হয়ে পড়বে এবং আদর্শিকভাবে দেশকে পাকিস্তানের রাজনৈতিক পথের সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা চলতে পারে। আরও গুরুতর অভিযোগ হচ্ছে, এই প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ বাতিল করে দলীয় আনুগত্যের ভিত্তিতে—বিশেষ করে জামায়াত-শিবির সংশ্লিষ্ট ব্যক্তিদের—নতুন করে নিয়োগ দেওয়ার চেষ্টা হতে পারে। এমনকি পুলিশ ও

সেনাবাহিনীতে উগ্রবাদী বা জঙ্গি মতাদর্শে বিশ্বাসী প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার আশঙ্কাও প্রকাশ পাচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এছাড়া আফগানিস্তানের আদলে দেশের সেনাবাহিনীকে তথাকথিত “মুজাহিদ বাহিনী”তে রূপান্তর, বর্তমান রাষ্ট্রপতিকে অপসারণ এবং বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার নীলনকশার কথাও আলোচনায় রয়েছে। এসব অভিযোগ সত্য হলে তা হবে শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয়; বরং সংবিধান, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও রাষ্ট্রের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত। এই সংকটময় সময়ে নাগরিক সমাজ, গণমাধ্যম, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হলো—যেকোনো মূল্যে সংবিধান ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা রক্ষা করা। বাংলাদেশ কোনো গোপন সিদ্ধান্ত, অসাংবিধানিক গণভোট বা উগ্রবাদী পরীক্ষার ক্ষেত্র হতে পারে না। রাষ্ট্র পরিচালিত হবে জনগণের ভোটে, মুক্তিযুদ্ধের

চেতনায় প্রণীত সংবিধানের আলোকে—এটাই জনগণের প্রত্যাশা এবং সেটাই হওয়া উচিত রাষ্ট্রের অঙ্গীকার। দেশপ্রেমিক নাগরিকদের এখন ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সোচ্চার হয়ে অসংবিধানিক গণভোটের বিরুদ্ধে অবস্থান নেওয়া সময়ের দাবি। সংবিধান রক্ষার লড়াই মানেই বাংলাদেশকে রক্ষা করা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের