ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ
‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ
লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা!
আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান
ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত
ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি
‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’
সেনাবাহিনীতে বড় রদবদল, CGS ও PSO পদে পরিবর্তন
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (CGS) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজের বর্তমান কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে অবসরে পাঠানো হচ্ছে।
তাদের স্থলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (PSO) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে সেনাবাহিনীর নতুন চিফ অব জেনারেল স্টাফ (CGS) হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (QMG) লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (PSO) হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।কোয়ার্টার মাস্টার জেনারেল (QMG) হিসেবে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর
রহমানকে নিয়োগ দেওয়া হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই রদবদল প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং সশস্ত্র বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করার অংশ হিসেবে করা হচ্ছে। সেনাবাহিনীর অভ্যন্তরীণ কমান্ড কাঠামোয় এ পরিবর্তনকে নিয়মিত ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মধ্যে আলোচনা চলছে—এই নিয়োগগুলো কি কেবল পেশাগত বিবেচনায় হচ্ছে, নাকি এর পেছনে আদর্শিক বা ভূরাজনৈতিক পছন্দ কাজ করছে? সেনাবাহিনীর ভিতরে কামরুল হাসান ও ফয়জুর রহমান এই দুই কর্মকর্তা আদর্শিক ভাবে জামায়াতে ইসলামী ও পাকিস্তানকেন্দ্রিক মতাদর্শের অফিসার হিসেবে পরিচিত।