বিয়ে করলে ১৬ লাখ, সন্তান হলে ৩২ লাখ টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬

বিয়ে করলে ১৬ লাখ, সন্তান হলে ৩২ লাখ টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ |
সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ তাদের কর্মীদের পরিবার গঠনে উৎসাহিত করতে এক নজিরবিহীন আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। দুবাইয়ের বিশিষ্ট ধনকুবের এবং এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাফ আল হাবতুর জানিয়েছেন, তার প্রতিষ্ঠানে কর্মরত কোনো আমিরাতি নাগরিক বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাকে ৫০ হাজার দিরহাম অনুদান দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকার সমান। খবর খালিজ টাইমসের এই বিশেষ উদ্যোগ এখানেই শেষ নয়; বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে যদি ওই দম্পতি সন্তান লাভ করেন, তবে এই আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় খালাফ আল হাবতুর এই জনহিতকর সিদ্ধান্তের পেছনের দর্শন ব্যাখ্যা করেছেন। তিনি মনে

করেন, বিবাহ এবং পরিবার গঠন কেবল ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি একটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। একটি শক্তিশালী জাতি গঠন এবং সমাজকে টিকিয়ে রাখার জন্য স্থিতিশীল পারিবারিক কাঠামো অপরিহার্য। তিনি আরও উল্লেখ করেন, আমিরাত সরকার বরাবরই যুবসমাজকে পারিবারিক জীবন শুরু করতে বিভিন্নভাবে সহায়তা করে আসছে। তবে দেশের নাগরিকদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সামাজিক সংহতি রক্ষায় বেসরকারি খাতের পক্ষ থেকেও এমন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। সবশেষ পরিসংখ্যান অনুসারে, সংযুক্ত আরব আমিরাতের বর্তমান জনসংখ্যা প্রায় এক কোটি ১৫ লাখে পৌঁছালেও সেখানে স্থানীয় আমিরাতিদের হার মাত্র ১৫ শতাংশের কাছাকাছি। জনসংখ্যার এই ভারসাম্য রক্ষা এবং স্থানীয় তরুণদের স্বাবলম্বী করতে ফেডারেল ও স্থানীয় সরকার ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি

চালু করেছে। আল হাবতুর গ্রুপের এই নতুন উদ্যোগ সরকারি সেই প্রচেষ্টাকে আরও বেগবান করবে বলে ধারণা করা হচ্ছে। মূলত অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে তরুণ প্রজন্মকে একটি সুস্থ ও সুন্দর পারিবারিক জীবন উপহার দেওয়াই এই বিশালাঙ্কের অনুদান কর্মসূচির মূল লক্ষ্য।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়