ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যা দিল বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬
     ৬:৫৪ পূর্বাহ্ণ

ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর ব্যাখ্যা দিল বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ | ৬:৫৪ 53 ভিউ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস পরবর্তী একটি ঘটনা নিয়ে তোলপাড় ক্রিকেট পাড়া। টস শেষে ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রের সঙ্গে হাত না মিলিয়েই চলে আসেন বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠার পর অনাকাঙ্ক্ষিত এই ঘটনার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, টসের পর হাত না মেলানোর বিষয়টি সম্পূর্ণ ‘অনিচ্ছাকৃত’ এবং ‘মনোযোগের ঘাটতি’র কারণে হয়েছে। বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম টসে উপস্থিত হতে পারেননি। তার বদলে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার দলের প্রতিনিধিত্ব করেন। বিসিবি স্পষ্ট করতে চায় যে, প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত না মেলানোর বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং সাময়িক মনোযোগের

ঘাটতির কারণে ঘটেছে। প্রতিপক্ষকে অসম্মান বা অবজ্ঞা করার কোনো উদ্দেশ্যই সেখানে ছিল না।’ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। ইতিমধ্যেই টিম ম্যানেজমেন্টকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। খেলোয়াড়দেরও ভবিষ্যতে স্পোর্টসম্যানশিপ, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার দায়িত্বের কথা কড়াভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টস শেষে দুই দলের প্রতিনিধি হাত মেলাননি। মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে এবং সমালোচনার জন্ম দেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের রান আউট নিয়ে উত্তপ্ত মিরপুর, রেগে হেলমেট ছুঁড়ে মারলেন পাকিস্তানের সালমান উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল ৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন আদালতে নাকচ গুরুতর অসুস্থ মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের মুক্তির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বৈশ্বিক নাগরিক সমাজের জরুরি আহ্বান