৭২ বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬

৭২ বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ |
সংগীতশিল্পী হিসেবে পরিচিত হলেও অঞ্জন দত্তের সৃজনশীল জগৎ বহুমাত্রিক। গান লেখা, সুর করা ও গাওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন সিনেমার সঙ্গে যুক্ত। অভিনয় করেছেন বহু খ্যাতিমান পরিচালকের ছবিতে, আবার নিজেও পরিচালনা করেছেন চলচ্চিত্র। নিয়মিত লেখালেখির মধ্য দিয়ে নিজের জীবন ও সময়কে ধরার চেষ্টাও করেছেন বারবার। এতদিন তার জীবনের নানা গল্প টুকরোভাবে উঠে এসেছে কখনও তাঁর লেখায়, কখনও অন্যদের কলমে। এবার সেই স্মৃতিগুলো আরও গুছিয়ে, নিজের ভাষায় তুলে ধরতেই আত্মজীবনী লিখেছেন তিনি। আগামীকাল অঞ্জন দত্তের জন্মদিন। এদিন তিনি ৭২ বছর পূর্ণ করে ৭৩ বছরে পা দেবেন। গত ১৫ জানুয়ারি দে’জ প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে তার লেখা বই ‘অঞ্জন নিয়ে’। এ উপলক্ষে কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক

স্টোরে আয়োজন করা হয় ‘বাহাত্তুরে অঞ্জন’ শীর্ষক অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। তাঁর হাতেই বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়। বই প্রসঙ্গে অঞ্জন দত্ত বলেন, ‘এই বয়সে আত্মজীবনী লেখাকে তিনি সবচেয়ে উপযুক্ত মনে করেছেন।’ তার মতে, পরে হয়তো অতিরিক্ত আবেগ কাজ করতে পারে বা নিজের রসবোধ নষ্ট হয়ে যেতে পারে। তাই এখনই সত্যিটা লেখার সিদ্ধান্ত নিয়েছেন। বইয়ে উঠে এসেছে তার ব্যক্তিগত জীবন, শিল্পী হয়ে ওঠার পথ, কাজের অভিজ্ঞতা এবং মৃণাল সেন ও সত্যজিৎ রায়ের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে তার সম্পর্কের নানা স্মৃতি। পাশাপাশি রয়েছে বিদেশে কাজ করার অভিজ্ঞতা ও কম জানা কিছু অধ্যায়। অঞ্জনের বিশ্বাস, এই বইয়ের মধ্য

দিয়ে পাঠকেরা তাকে আরও গভীরভাবে, নতুন দৃষ্টিতে চিনতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওমরাহ ভিসা পাওয়া যাবে কবে, জানাল সৌদি সরকার বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির হাম ও উপসর্গে আরও ৬ মৃত্যু শিশু রামিসা হত্যা: অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন আওয়ামী লীগ ছিলই, ‘ব্যাক’ করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল বিদিশা সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি বিড়ি-সিগারেট বিক্রি করা কি হারাম? যা বললেন শায়খ আহমাদুল্লাহ ইরান ইস্যুতে ট্রাম্পকে বড় ধরনের চাপে ফেলল মার্কিন সিনেট শিক্ষিকার অডিও ফাঁস যে টাকা আনবে সে নম্বর পাবে, যে আনবে না নম্বর পাবে না বদলে গেল কুর্মিটোলা হাসপাতালের নাম পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার ট্যুরিস্ট ভিসা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল থাইল্যান্ড হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত দিল ইরান? ‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’ গভীর রাতে কেন ‘কবর’ খুড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য হজে কঠোর সৌদি নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা