উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬

উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ |
রাজধানীর উত্তরায় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান এলিট ফোর্সের কর্মরত মাহবুব রহমান (৫৬) নামে এক ব্যক্তিকে মারধর করে তার কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। একইসঙ্গে তিনি যে ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব ছিলেন তাকে অপহরণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ২৪ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে। উত্তরা পশ্চিম থানার পুলিশ বলছে, অপহৃত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে। তবে ঘটনা জানার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একটি প্রাডো গাড়ি থেকে এক ব্যক্তি

নামছেন। পাশের আরেকটি গাড়ি থেকে কয়েকজন নেমে ওই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায়। এর আগে নিরাপত্তাকর্মী মাহবুবুর রহমানকে বেধড়ক মারধর করে তার কাছে থাকা শটগান ছিনিয়ে নেয় তারা। মাহবুবুর রহমান অপহৃত ব্যক্তির নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ শনিবার রাত ৯টায় জানান, নিরাপত্তাকর্মী মাহবুবুর রহমানকে পিটিয়ে অস্ত্র ছিনতাই ও একজন ব্যক্তিকে অপহরণের ঘটনা ঘটেছে। মাহবুবুর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার সঙ্গে বিস্তারিত কথা বলা যায়নি। ফলে অপহৃত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য নেই পুলিশের কাছে। পুলিশের এই কর্মকর্তা বলেন, আহত মাহবুবুর রহমানের পরিবারের সদস্যরা সন্ধ্যায় থানায় মামলা করেন। তবে তারা অপহৃত ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে পারেননি।

ঘটনার পর থেকেই পুলিশ তদন্তে নেমেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট