পিতার রাজনৈতিক বিরোধের বলি ১৭ বছরের রাকিব ইসলাম এই প্রতিহিংসা রাজনীতির শেষ কোথায়..! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

পিতার রাজনৈতিক বিরোধের বলি ১৭ বছরের রাকিব ইসলাম এই প্রতিহিংসা রাজনীতির শেষ কোথায়..!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ |
বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নে ১৭ বছর বয়সী কিশোর মোঃ রাকিব ইসলামকে অপহরণ ও হত্যার ঘটনা এখন শুধু একটি নৃশংস অপরাধ নয়, এটি একটি ভয়ংকর বার্তার নাম। অভিযোগ উঠেছে, মূল লক্ষ্য ছিলেন তার বাবা। বাবাকে না পেয়ে ছেলেকেই তুলে নিয়ে হত্যা করা হয়। রাকিব ছিলেন হিলচিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলামের ছেলে। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর। বিকেলের দিকে বাড়ি থেকে বের হয় রাকিব। এরপর আর ফিরে আসেনি। কিছু সময় পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হলেও কোনো সন্ধান মেলেনি। পরিবারের দাবি, এটি কোনো সাধারণ নিখোঁজের ঘটনা ছিল না। শুরু থেকেই তারা

অপহরণের আশঙ্কা করেন। পরিবার ও স্থানীয় একাধিক সূত্রের দাবি, অপহরণকারীদের মূল লক্ষ্য ছিলেন মোঃ দ্বীন ইসলাম। ঘটনার আগে তাকে খোঁজা হচ্ছিল বলেও অভিযোগ রয়েছে। কিন্তু তাকে না পেয়ে তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে তুলে নেওয়া হয়। এই অভিযোগ যদি সত্য হয়, তবে এটি ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধ থেকে উদ্ভূত একটি ভয়ংকর প্রতিশোধমূলক অপরাধের ইঙ্গিত দেয়। তবে এই দিকটি তদন্তে কতটা গুরুত্ব পেয়েছে, তা আজও স্পষ্ট নয়। ৯ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর—এই ১০ দিন রাকিব কোথায় ছিল, কী অবস্থায় ছিল, সে বিষয়ে কোনো তথ্য জনসমক্ষে আসেনি। এই সময় কোনো মুক্তিপণের দাবিও জানানো হয়নি, যা অপহরণের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আরও গভীর করে পরিবারের আশঙ্কা, এই সময় তাকে

আটকে রেখে নির্যাতন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর ২০২৫ সকালে রাস্তার পাশে পড়ে থাকা একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সেটি রাকিব ইসলামের মরদেহ বলে শনাক্ত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মরদেহটি ছিল ক্ষতবিক্ষত। এতে স্পষ্ট হয়, তাকে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ প্রকাশ্যে ফেলে যাওয়ার মধ্য দিয়ে অপরাধীরা ভয়হীনতারই পরিচয় দেয়। ঘটনার পর হত্যা মামলা দায়ের করা হলেও এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। খুনিদের পরিচয়ও শনাক্ত হয়নি। মোবাইল ফোনের তথ্য, সম্ভাব্য শত্রুতা, রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধ, ঘটনার আগে পাওয়া হুমকি—এসব দিক তদন্তে কতটা গুরুত্ব পেয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো স্পষ্ট

ব্যাখ্যা নেই। একজন ইউনিয়ন পর্যায়ের রাজনৈতিক নেতার ছেলেকে অপহরণ করে হত্যা করা হলো, অথচ খুনিরা আজও ধরাছোঁয়ার বাইরে। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের প্রশ্ন, যদি একজন রাজনৈতিক নেতার সন্তানও নিরাপদ না থাকে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রাকিব ইসলাম হত্যাকাণ্ড কেবল একটি কিশোরের মৃত্যু নয়। এটি অপরাধীদের দুঃসাহস, তদন্তের দুর্বলতা এবং বিচারহীনতার প্রতিচ্ছবি। যদি সত্যিই বাবাকে না পেয়ে ছেলেকে হত্যা করা হয়ে থাকে, তবে সেটি সমাজের জন্য এক ভয়াবহ দৃষ্টান্ত। এই মামলার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত শুধু রাকিবের পরিবারের জন্য নয়, পুরো এলাকার মানুষের আস্থার জন্য জরুরি। ন্যায়বিচার বিলম্বিত হলে, সেটিই শেষ পর্যন্ত সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়ায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)