ট্রাম্পকে নোবেল পুরস্কারের মেডেল ‘উপহার’ দিলেন মাচাদো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬

ট্রাম্পকে নোবেল পুরস্কারের মেডেল ‘উপহার’ দিলেন মাচাদো

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৬ |
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২০২৫ সালে পাওয়া তার নোবেল শান্তি পুরস্কারের মেডেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘উপহার’ দিয়েছেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তবে ট্রাম্প সেই মেডেল গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হোয়াইট হাউস থেকে বেরিয়ে সমর্থকদের উদ্দেশে মাচাদো বলেন, ‘আজ আমাদের জন্য ঐতিহাসিক একটি দিন।’ পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তিনি নোবেল শান্তি পুরস্কারের মেডেলটি উপহার দিয়েছেন। তার ভাষ্য, এটি ছিল ভেনেজুয়েলার স্বাধীনতার পক্ষে ট্রাম্পের ‘বিশেষ অঙ্গীকারের স্বীকৃতি’। খবর বিবিসির ২০২৫ সালে ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকার জন্য মাচাদো নোবেল

শান্তি পুরস্কার পান। নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট যৌথভাবে বলেছে, ‘একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা প্রত্যাহার করা যায় না, ভাগাভাগি করা যায় না বা অন্য কারও কাছে হস্তান্তর করা যায় না। এ সিদ্ধান্ত চূড়ান্ত এবং চিরকালের জন্য বহাল থাকে।’ মাচাদো বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া এক মার্কিন জেনারেল সিমন বলিভারকে একটি মেডেল দিয়েছিলেন- যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের মধ্যে বন্ধুত্বের নিদর্শন হিসেবে। সেই ইতিহাস স্মরণ করেই তিনি ট্রাম্পকে মেডেল দিয়েছেন। বৈঠকের আগে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, মাচাদো ভেনেজুয়েলার জনগণের জন্য ‘একটি সাহসী কণ্ঠস্বর’। প্রেসিডেন্ট ট্রাম্প তার কাছ থেকে সরাসরি মাঠপর্যায়ের বাস্তবতা জানতে আগ্রহী। উল্লেখ্য, গত ৩

জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। যুক্তরাষ্ট্র বর্তমানে মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মেনে নিয়ে কাজ করছে। তবে মাচাদোর নেতৃত্বাধীন বিরোধী জোট ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে নিজেদের বিজয় দাবি করে আসছে। এদিকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল খাত পুনর্গঠনে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দফায় ভেনেজুয়েলার তেল বিক্রি করে প্রায় ৫০ কোটি ডলার আয় হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগও চলছে। ডেলসি রদ্রিগেজও যুক্তরাষ্ট্র সফরের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রয়োজনে তিনি ওয়াশিংটনে যাবেন ‘মাথা উঁচু করে’। এই প্রেক্ষাপটে মাচাদোর ট্রাম্পকে নোবেল মেডেল উপহার দেওয়া ঘটনাটি

ভেনেজুয়েলার ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়