মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬

মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬ |
ভারতীয় সংগীতজগত আজ শোকস্তব্ধ। নিভে গেল আরও এক উজ্জ্বল নক্ষত্র। কিংবদন্তি সংগীতশিল্পী ভূপেন হাজারিকার ছোট ভাই, বর্ষীয়ান শিল্পী সমর হাজারিকা আর নেই। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আসামের নিজারাপুরে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সমর হাজারিকা। অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। ১৫ দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেন তিনি। আসামের সাংস্কৃতিক পরিসরের অন্যতম নাম ভূপেন হাজারিকা। পারিবারিক সেই ঐতিহ্যের পথে হেঁটেই নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন সমর হাজারিকা; যা একেবারেই আসামের মাটি-শিকড়ের সঙ্গে যুক্ত। সমর হাজারিকার বোন মনীষা হাজারিকা বলেন, ‘এই ক্ষতির জন্য আমরা

প্রস্তুত ছিলাম না।’ উল্লেখ্য, গত কয়েক দশক ধরে সংগীত চর্চায় মগ্ন ছিলেন সমর হাজারিকা শিল্পী। তার বেশ কয়েকটি জনপ্রিয় অ্যালবাম রয়েছে। গান গেয়েছেন অসমিয়া সিনেমা, রেডিওতে। অসমিয়া সিনেমায় কাজ করেছেন সংগীত পরিচালক হিসাবেও। তার অন্যতম জনপ্রিয় গান ‘এ যে রণঙ্গনোর কাহিনি’। এই গান দেশের জন্য সৈনিকদের আত্মত্যাগ এবং মাতৃভূমির প্রতি ভালোবাসার এক মর্মস্পর্শী স্তুতি। ভারতের প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসে আসাম জুড়ে এই গানই অনুরণিত হয়। সমর হাজারিকা তার বড় ভাই বরেণ্য সংগীতশিল্পী ভূপেন হাজারিকার সংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভূপেন হাজারিকাকে নিয়ে বিভিন্ন উদ্যোগের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত ছিলেন এই শিল্পী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরুর বুকে বিন সালমানের উচ্চাভিলাষী মহাপরিকল্পনা কি ভেস্তে যেতে বসেছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুর্নীতি কতো, আর ঋণ পরিশোধের দায়ভার কার? ইউনূসের ‘মার্কিন চুক্তি’ বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুতের ভবিষ্যতের পথে আবারও বাড়ল ভোজ্যতেলের দাম জঙ্গিবাদ ইস্যুতে বিএনপি সরকারের ভেতরেই ভিন্ন সুর! গুলিতে নিহত টিটন ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, সাজা মাফ করে মুক্তি দেন আসিফ নজরুল ‘ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী’ বিএনপি সরকারের দুই মেয়াদে করা একমাত্র বিদ্যুৎকেন্দ্র থেকে কালেভদ্রে বিদ্যুৎ পাওয়া যায় জ্বালানি আমদানি কমায় তীব্র ঝুঁকিতে অর্থনীতি, রপ্তানি খাতে বহুমুখী চাপ সিন্ডিকেটে বিপর্যস্ত শ্রমরপ্তানি বাজার: দুই মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪২% গুপ্ত হামলার ছক: ড্রোন-অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আকসা’র চার সদস্য গ্রেপ্তার মাত্র ৯ মাসে ব্যাংক ঋণের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়াল প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে ৭২ ঘণ্টায় মার্কিন অবরোধ ভেঙেছে ৫২ ইরানি জাহাজ দেশের জন্য সতর্কবার্তা, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস এপ্রিলের ২৮ দিনে প্রবাসী আয় ২৯১ কোটি ডলার মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা অব্যাহত রয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ