চীনকে রুখতে একজোট হচ্ছে জি৭ ও মিত্ররা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬

চীনকে রুখতে একজোট হচ্ছে জি৭ ও মিত্ররা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জানুয়ারি, ২০২৬ |
চীনের বিরল খনিজের ওপর আধিপত্য কমাতে করণীয় নিয়ে গত সোমবার ওয়াশিংটনে বৈঠক করেছেন জি৭ ও তাদের মিত্র দেশগুলোর অর্থমন্ত্রীরা। বৈঠকে বিকল্প উৎস গড়ে তোলার জন্য ন্যূনতম মূল্য নির্ধারণ (ফ্লোর প্রাইস), নতুন অংশীদারত্ব তৈরিসহ নানা উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন তারা। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের আহ্বানে অনুষ্ঠিত এ বৈঠকে জি৭ সদস্য জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীদের পাশাপাশি অস্ট্রেলিয়া, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও ভারতের কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং ইউএস এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক ও জেপি মরগানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তবে বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি দেওয়া হয়নি। তবে ট্রেজারি বিভাগের বিবৃতিতে

বলা হয়েছে, এ বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজ, বিশেষ করে বিরল খনিজ উপাদানের সরবরাহ শৃঙ্খল নিরাপদ ও বৈচিত্র্যময় করার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে চীনের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন না হয়ে ঝুঁকি কমানো (ডি-রিস্কিং) নীতিতে এগোনোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়। অন্যদিকে, জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাটায়ামা সাংবাদিকদের বলেছেন, বিরল খনিজের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরতা দ্রুত কমানোর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তৃত ঐকমত্য হয়েছে। তিনি আরও জানিয়েছেন, চীনের বাইরে বিরল খনিজের সরবরাহ বাড়াতে জি৭ ও সমমনা দেশগুলোর জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নীতি, কর্ম প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। আবার জার্মানির অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইল জানিয়েছেন, বৈঠকে বিরল খনিজের ন্যূনতম মূল্য নির্ধারণ এবং সরবরাহ বাড়াতে অংশীদারত্বের বিষয়টি আলোচনায়

এসেছে। তবে তিনি আরও বলেছেন, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে এবং বহু বিষয় অমীমাংসিত। এ বছর জি৭-এর ফ্রান্সের সভাপতিত্বে বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ কাঁচামালের সরবরাহ একটি কেন্দ্রীয় আলোচ্য বিষয় হবে বলেও জানান তিনি। রয়টার্সের সংবাদ উল্লেখ করা হয়েছে, এই বৈঠকে অংশ নেওয়া দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিলিয়ে বিশ্বে গুরুত্বপূর্ণ খনিজের মোট চাহিদার প্রায় ৬০ শতাংশের প্রতিনিধিত্ব করে। তবে সরবরাহ শৃঙ্খলে চীনের আধিপত্য স্পষ্ট।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন সারা দেশে কখন কোথায় ঈদের জামাত তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজি কর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা ঝড় তোলার অপেক্ষায় শাকিবের ‘প্রিন্স’ সিনেমার গান ‘পরী’ যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: মার্কিন গোয়েন্দা সংস্থা দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান? ট্রাম্পের আহ্বান সত্ত্বেও হরমুজে তেলবাহী জাহাজ চলাচল কম: শুধু ইরানের পতাকাবাহী জাহাজ চলছে এনএসসিকে ‘হুমকি’ দিয়ে আরও বিপাকে বুলবুল প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল মালয়েশিয়ার: একই ধরনের চুক্তি করা বাংলাদেশ কী করবে? ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, দুই দশকের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: আদায় হবে অতিরিক্ত ১৫০ কোটি টাকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজটে চরম ভোগান্তি ঈদে বাড়ি ফেরা মানুষের ফেনীতে চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীর রেস্টুরেন্ট ভাঙচুর ও অর্থ লুটপাট যুবদলকর্মীদের ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ রোহিঙ্গাদের জন্য তুর্কি সংস্থার দেয়া যাকাতের অর্থে জামায়াত-শিবিরের জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি, তুমুল সমালোচনা