অস্ত্র আছে, যুদ্ধ নেই—কর্মহীন বাহিনী, সীমাহীন ক্ষমতা বাংলাদেশের সেনা-রাজনীতির বাস্তবতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ January, ২০২৬

অস্ত্র আছে, যুদ্ধ নেই—কর্মহীন বাহিনী, সীমাহীন ক্ষমতা বাংলাদেশের সেনা-রাজনীতির বাস্তবতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ January, ২০২৬ |
বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের ইতিহাস খুঁজতে গেলে বারবার একটি ঠিকানায় ফিরে আসতে হয় সেনা সদর দপ্তর। এই দেশে জনগণের ভোট কখনোই চূড়ান্ত সিদ্ধান্তের জায়গা পায়নি পেয়েছে বন্দুকের নীরব সম্মতি বা অসন্তোষ। স্বাধীনতার পর থেকে কখনো প্রকাশ্যে, কখনো ছায়াশাসক হিসেবে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব রাষ্ট্রক্ষমতার ভাগ্য নির্ধারণ করে এসেছে। “জাতীয় স্বার্থ” নামের অস্পষ্ট অজুহাত ব্যবহার করে বারবার জনগণের রায়কে অকার্যকর করা হয়েছে। ফলে গণতন্ত্র এখানে একটি স্থায়ী ব্যবস্থা নয়, বরং সেনাপতিদের ইচ্ছানির্ভর একটি সাময়িক বন্দোবস্তে পরিণত হয়েছে। ভৌগোলিক বাস্তবতা বাংলাদেশের সামরিক যুক্তিকে আরও প্রশ্নবিদ্ধ করে। চারদিক থেকে ভারত দ্বারা বেষ্টিত এই দেশে স্থলযুদ্ধের কল্পনা বাস্তবসম্মত নয়। ভারত চাইলে আক্রমণ করবে, না চাইলে করবে ন

সেখানে বাংলাদেশের বিশাল স্থলবাহিনীর অস্তিত্ব কোনো কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারবে, এমন বিশ্বাস আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছু নয়। আর মিয়ানমার সীমান্তে বছরের পর বছর বিজিবিই কার্যকরভাবে দায়িত্ব পালন করে আসছে। তাহলে প্রশ্ন অনিবার্য—এই বিশাল স্থলবাহিনী আসলে কাদের জন্য প্রস্তুত? বহির্শত্রুর জন্য, নাকি দেশের ভেতরে শক্তি প্রদর্শনের জন্য? আজ বাংলাদেশের সেনাবাহিনী একটি যুদ্ধরত বাহিনী নয়, বরং একটি কর্মহীন অথচ ক্ষমতাশালী শ্রেণিতে রূপ নিয়েছে। যাদের যুদ্ধ করতে হয় না, সীমান্তে জীবন দিতে হয় না, অথচ রাষ্ট্রের সবচেয়ে বড় বাজেট ভোগ করে তারাই নিজেদের অপরিহার্য প্রমাণ করতে ব্যস্ত। জনগণের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা এই সুবিধাভোগী অফিসার শ্রেণি ব্যারাকে বসে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করে, আর রাজনৈতিক

সংকট দেখা দিলেই গণতান্ত্রিক পরিসরে হস্তক্ষেপ করে নিজেদের উপস্থিতি জানান দেয়। বাংলাদেশের রাজনৈতিক জীবনের সবচেয়ে ভয়ংকর লক্ষণ হলো প্রতিটি সংকটে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে “সেনাবাহিনী কী ভাবছে?” এই প্রশ্নই প্রমাণ করে রাষ্ট্রটি কতটা গণতান্ত্রিকভাবে অসুস্থ। একটি সভ্য গণতন্ত্রে সেনাপতির চিন্তা রাষ্ট্রনীতির কেন্দ্র হতে পারে না। অথচ বাংলাদেশে সংসদের চেয়ে সেনাপতির প্রভাব বেশি, নির্বাচিত সরকারের চেয়ে ব্যারাকের নীরবতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটি কোনোভাবেই স্বাভাবিক রাষ্ট্রব্যবস্থা নয়। এই পরিস্থিতিতে সেনাবাহিনী বিলুপ্তির দাবি উঠছে এ দাবি হয়তো চরম, কিন্তু এর পেছনের ক্ষোভ অযৌক্তিক নয়। জনগণ সেনাবাহিনীর ওপর আস্থা হারাচ্ছে, কারণ তারা আর রক্ষক হিসেবে বিশ্বাসযোগ্য নয়। মানুষ স্পষ্টভাবে দেখছে যেখানে সেনাবাহিনী শক্তিশালী, সেখানে

গণতন্ত্র দুর্বল। আর যেখানে সেনাপতিরা নীরব, সেখানে ভোট কথা বলে। এই দ্বন্দ্বই আজ বাংলাদেশের রাষ্ট্রীয় সংকটের মূল। তবে সমাধান সেনাবাহিনী ধ্বংস করা নয়, সমাধান হলো ক্ষমতার নির্মম পুনর্বিন্যাস। সেনাবাহিনী থাকবে কিন্তু রাজনৈতিকভাবে অক্ষম হয়ে। সেনাপতি থাকবে কিন্তু জনগণের কর্মচারী হয়ে, রাষ্ট্রের অভিভাবক হয়ে নয়। প্রতিরক্ষা বাজেট থাকবে কিন্তু সংসদের কঠোর নজরদারিতে। অভ্যন্তরীণ রাজনীতিতে সেনা মোতায়েনের পথ সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে সাংবিধানিকভাবে। বাংলাদেশের ভবিষ্যৎ বন্দুকের নলে নয়, ব্যালট বাক্সে নির্ধারিত হওয়া উচিত। যারা আজও মনে করে সেনাবাহিনী ছাড়া রাষ্ট্র টিকবে না, তারা আসলে জনগণকে বিশ্বাস করে না। আর যারা জনগণকে বিশ্বাস করে না, তারা কখনো গণতন্ত্রের পক্ষে থাকতে পারে না। এই দেশ সেনাপতিদের

নয় এই দেশ জনগণের। এই সত্য মেনে নেওয়াই হবে বাংলাদেশের গণতন্ত্রের প্রথম বাস্তব বিজয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের