ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান
১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু
‘স্বৈরাচার’ তকমা মানতে নারাজ; শেখ হাসিনার পক্ষে আবেগঘন বক্তব্য এক ব্যক্তির
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এক সাধারণ নাগরিক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সংবাদমাধ্যমের সামনে তিনি আবেগজড়িত কণ্ঠে শেখ হাসিনা ও তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরছেন।
ভিডিওতে ওই ব্যক্তিকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, “হেরা হেতারে স্বৈরাচার কয়। আর হে স্বৈরাচার না।”
তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশের জনগণ এবং গরিব-অসহায় মানুষের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তার ভাষায়, “জনগণের লাইগা, গরিব-অসহায় মানুষের লাইগা তার জীবন দিয়া লাইছে। দিনরাত সে পরিশ্রম করছে এই দেশের মানুষের লাইগা।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার কথাও
স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “তার বাপে এই দেশ স্বাধীন কইরা গেছে। এই দেশ স্বাধীন করছে জনগণ লইয়া।” ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনার পক্ষে সাধারণ মানুষের এমন প্রকাশ্য ও আবেগঘন বক্তব্য নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।