শাহরিয়ার কবিরের প্রতি ‘অমানবিক আচরণ’ ও বিচারহীনতা: অন্তর্বর্তী সরকারের জন্য ‘কলঙ্কজনক অধ্যায়’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬

শাহরিয়ার কবিরের প্রতি ‘অমানবিক আচরণ’ ও বিচারহীনতা: অন্তর্বর্তী সরকারের জন্য ‘কলঙ্কজনক অধ্যায়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জানুয়ারি, ২০২৬ |
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও বিচার ব্যবস্থার চরম অবনতির চিত্র তুলে ধরে তীব্র নিন্দা জানিয়েছে লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন অ্যান্ড হিউম্যান সিকিউরিটি। আজ এক বিবৃতিতে সংস্থাটি প্রবীণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের আটকাদেশকে ‘মৌলিক অধিকারের গুরুতর লঙ্ঘন’ এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য একটি ‘কলঙ্কজনক অধ্যায়’ হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে শাহরিয়ার কবিরের গ্রেপ্তার ও পরবর্তী আচরণের মধ্য দিয়ে বর্তমান প্রশাসনের অধীনে মানবাধিকার লঙ্ঘনের এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদনে অভিযোগ করা হয়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ মধ্যরাতে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা পরোয়ানা ছাড়াই ৭৫ বছর বয়সী শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় এবং পরবর্তী রিমান্ডে বাংলাদেশ সুপ্রিম কোর্টের

বাধ্যতামূলক নির্দেশনাগুলো সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। পরবর্তীতে তাকে ২০১৩ সালের হেফাজত ইসলাম সংক্রান্ত একটি হত্যা মামলায় জড়ানো হয়, অথচ ওই ঘটনার সময় তিনি কোনো সরকারি পদে ছিলেন না এবং তার কোনো সংশ্লিষ্টতাও ছিল না। লেমকিন ইনস্টিটিউট আশঙ্কা প্রকাশ করেছে যে, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। শারীরিক অবস্থার চরম অবনতি হওয়া সত্ত্বেও শাহরিয়ার কবিরের প্রতি কর্তৃপক্ষের আচরণকে ‘ন্যূনতম মানবিক মানদণ্ড বিবর্জিত’ বলে উল্লেখ করা হয়েছে। হুইলচেয়ার ব্যবহারকারী এবং একাধিক জটিল রোগে আক্রান্ত এই প্রবীণ ব্যক্তিকে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। আদালত চত্বরে তাকে হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরিয়ে হাতকড়া অবস্থায় হাজির করা হলেও,

জনরোষ ও মৌখিক অপমান থেকে রক্ষায় পুলিশ ছিল নির্লিপ্ত। এমনকি তাকে আদালতে বসার সুযোগ না দেওয়া এবং লিফট ব্যবহারে বাধা দেওয়ার মতো ঘটনাকেও কর্তৃপক্ষের ‘বিদ্বেষপরায়ণ আচরণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, শাহরিয়ার কবিরের আটকাদেশ কোনো অপরাধের জন্য নয়, বরং তার ধর্মনিরপেক্ষ মতাদর্শ এবং জামায়াতে ইসলামীর বিরোধিতার কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। জামিন শুনানিতে প্রসিকিউশন কর্তৃক তার পুরোনো টেলিভিশন বিতর্কের প্রসঙ্গ তোলাই প্রমাণ করে যে, এই আটকাদেশ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপও এই আটকাদেশকে ‘স্বেচ্ছাচারী’ (Arbitrary) হিসেবে তালিকাভুক্ত করেছে। লেমকিন ইনস্টিটিউট সাফ জানিয়েছে, নোবেল বিজয়ী ড. ইউনূসের তত্ত্বাবধানে এ ধরনের বিচারহীনতা ও মানবাধিকার লঙ্ঘন চলতে পারে না। তারা

অবিলম্বে শাহরিয়ার কবিরের মুক্তি দাবি করে বলেছে, ভিন্নমত দমনে ফৌজদারি আইনের এমন অপব্যবহার বাংলাদেশে আইনের শাসন ও গণতন্ত্রের অস্তিত্বকেই সংকটে ফেলেছে। সরকারের এই ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে বলে সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের