‘আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, এখন কথা বললেই দোসর’—বিক্ষুব্ধ জনতার আক্ষেপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ January, ২০২৬

‘আওয়ামী লীগের আমলেই ভালো ছিলাম, এখন কথা বললেই দোসর’—বিক্ষুব্ধ জনতার আক্ষেপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ January, ২০২৬ |
নিজস্ব প্রতিবেদক | দেশের বর্তমান পরিস্থিতি ও জনজীবনের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ ক্রমশ বাড়ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক বয়স্ক ব্যক্তিকে বর্তমান সরকারের শাসনকাল নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। তিনি আক্ষেপ করে জানিয়েছেন, বর্তমানের চেয়ে আগের সরকারের আমলেই সাধারণ মানুষ ভালো ছিল। রাতের কোনো এক ব্যস্ত সড়কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই ব্যক্তি বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “শান্তি... নাই। এখন কি অবস্থা হইলো কন?” জননিরাপত্তা ও স্বস্তির অভাবের কথা উল্লেখ করে তিনি কোনো রাখঢাক ছাড়াই বলেন, “আওয়ামী লীগের আমলেই তো আমরা ভালো ছিলাম।” তবে তার বক্তব্যে কেবল হতাশা নয়, বরং ভিন্নমত প্রকাশের

ক্ষেত্রে ভয়ের বিষয়টিও উঠে এসেছে। বর্তমান সময়ে সরকারের সমালোচনা করলেই যে কাউকে রাজনৈতিকভাবে ‘ট্যাগ’ দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে, তা স্পষ্ট করে তিনি বলেন, “কিন্তু এখন কথা বলতে গেলে কইবেন দোসর। আমি ভালো না।” তার এই বক্তব্যে সাধারণ মানুষের মনের চাপা কষ্ট, নিরাপত্তাহীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতার সংকটের চিত্র ফুটে উঠেছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে দেশের পরিস্থিতির উন্নতির আশা করা হলেও, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা এবং রাজনৈতিক অসহিষ্ণুতা নিয়ে জনমনে যে প্রশ্ন ও ক্ষোভ দানা বাঁধছে, এই ভিডিওটি যেন তারই বাস্তব প্রতিফলন। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই মন্তব্য করছেন যে, এটি কেবল একজন ব্যক্তির কথা নয়, বরং নীরব থাকা বিপুল সংখ্যক মানুষের মনের কথা। ভিন্নমত

দমনে ‘দোসর’ ট্যাগ দেওয়ার প্রবণতা সাধারণ মানুষকে কথা বলতে ভয় পাইয়ে দিচ্ছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের