আমেরিকানদের খুব দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬

আমেরিকানদের খুব দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ |
যুক্তরাষ্ট্র সরকার ভেনেজুয়েলায় থাকা সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে। শনিবার (১০ জানুয়ারি) জারি করা এক জরুরি নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভেনেজুয়েলার নিরাপত্তা পরিস্থিতি এখনো খুবই অস্থির। বিশেষ করে সশস্ত্র মিলিশিয়া বাহিনী বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি থামিয়ে আমেরিকানদের খোঁজ করছে—এমন আশঙ্কা রয়েছে। খবর এএফপি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ঝটিকা অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশজুড়ে উত্তেজনা বেড়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বিমান চলাচল আবার শুরু হওয়ায় ভেনেজুয়েলায় অবস্থানরত মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করা উচিত। সতর্কবার্তায় আরও বলা হয়, ‘কোলেক্তিভোস’ নামে পরিচিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী রাস্তায় গাড়ি তল্লাশি করছে এবং যাত্রীদের মধ্যে কেউ আমেরিকান কি

না বা যুক্তরাষ্ট্রের সমর্থনের কোনো চিহ্ন আছে কি না, তা খুঁজে দেখছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী