আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম”: চাল ও গ্যাসের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের আক্ষেপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬

আওয়ামী লীগ আমলেই ভালো ছিলাম”: চাল ও গ্যাসের আকাশচুম্বী দামে সাধারণ মানুষের আক্ষেপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬ |
বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। চাল, ডাল থেকে শুরু করে জ্বালানি গ্যাস—প্রতিটি পণ্যের দাম সাধারণের নাগালের বাইরে চলে যাওয়ায় জনমনে দানা বাঁধছে তীব্র ক্ষোভ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক সাধারণ নাগরিকের বক্তব্যে উঠে এসেছে বর্তমান বাজার পরিস্থিতির ভয়াবহ চিত্র এবং আওয়ামী লীগ সরকারের আমলের স্বস্তিদায়ক স্মৃতির তুলনা। রাস্তায় দেওয়া এক সাক্ষাৎকারে ওই ব্যক্তি আক্ষেপ করে জানান, বর্তমান সময়ের তুলনায় আওয়ামী লীগ সরকারের আমলে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি সহনীয় ছিল। চালের দামের তুলনা করতে গিয়ে তিনি বলেন, "আওয়ামী লীগ ২৬০০ টাকা বস্তা চাল দিছে, অহন মনে বোঝেন ৩২০০ টাকা নেই।" অর্থাৎ, সরকার পরিবর্তনের পর চালের বস্তায় অন্তত

৬০০ টাকা দাম বেড়েছে, যা নিম্ন ও মধ্যবিত্তের জন্য বড় একটি আঘাত। শুধু চাল নয়, জ্বালানি খাতের অস্থিরতা নিয়েও তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "একটা গ্যাস যদি এই দেশে ১১০০ টাকার গ্যাস ২৮০০ টাকা চায়, তখন আপনার কি হইব?" তার এই বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে যে, পূর্ববর্তী সরকারের সময়ে যে গ্যাস ১০০০-১১০০ টাকার মধ্যে পাওয়া যেত, তা বর্তমানে প্রায় তিনগুণ দামে বিক্রি হচ্ছে। বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যের কাছে সাধারণ মানুষের অসহায়ত্বের কথাও তুলে ধরেন তিনি। তার মতে, বর্তমানে দোকানদার বা ব্যবসায়ীদের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি বলেন, "সিন্ডিকেটটা কি করবেন আপনি কন? আপনি পারবেন দোকানদারের লগে? দোকানদার কইব নাই। আমি আনছি

বেশি দা, বাবা বেশি দা বেচতে হইব।" সাধারণ মানুষের এই হাহাকার এটিই প্রমাণ করে যে, আওয়ামী লীগ সরকারের সময় বাজার নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার যে প্রচেষ্টা ছিল, তা বর্তমান সময়ের চেয়ে যোজন যোজন ভালো ছিল। সিন্ডিকেট দমনে এবং জনদুর্ভোগ কমাতে বিগত সরকারের ভূমিকা যে কতটা কার্যকর ছিল, আজকের এই অস্থির বাজার পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ মানুষ তা হাড়াহাড় টের পাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাউজানে থামছেই না লাশের মিছিল: ৩ দিনের ব্যবধানে ফের বিএনপি কর্মীকে গুলি করে হত্যা মাইকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে পিটুনি কুড়িগ্রামে তিন দিন ধরে বিদ্যুৎ নেটওয়ার্ক বন্ধ আদম ব্যবসার মূলে এনসিপি নেতা ‘ফ্যাসিস্ট নয়, বাংলাদেশের আর্টিস্ট শেখ হাসিনা’ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে ১৭৩ আইনজীবীর আর্জি এনসিপি নেত্রী মিতুর দুই হলফনামায় ঘাপলা: তিন মাসেই সম্পদ বৃদ্ধি ৫৫%, বেড়েছে সোনাও, উৎস অজানা জাতীয় সংসদ ভবনের সামনে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসদের ফ্রান্স-ইতালি-তুরস্ক সফর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ধারেকাছেও নেই চট্টগ্রাম কাস্টমস, পোশাক খাতের অর্ডার কমেছে ২০% বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান ছেড়ে মস্কো রওনা, কূটনৈতিক তৎপরতা অব্যাহত দক্ষিণ লেবাননে ইসরায়েলের বোমাবর্ষণ, সাত গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ শতাধিক কোটি টাকা অনুদান তোলার পরেও তহবিলশূন্যতায় জুলাই ফাউন্ডেশন! পুলিশ সদর দপ্তরের চিঠি: দেশের ৮ বিমানবন্দরে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি ক্রমশ বেপরোয়া রোহিঙ্গারা: ১৩ লাখ জনঅধ্যুষিত ক্যাম্পে বিশৃঙ্খলা চরমে, বড় বিপর্যয়ের শঙ্কা রান্নার কষ্ট দূর করতে নারীদের জন্য আসছে তারেক রহমানের ‘এলপিজি কার্ড’ অনলাইন ব্যবসায় সফল হতে অনুসরণ করতে পারেন এই ১০টি ধাপ বিয়ের স্বপ্নে মালয়েশিয়ায় যেতে মরিয়া রোহিঙ্গা তরুণীরা জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত