ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ
কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড
মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা
আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান
১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু
‘নৌকা না থাকলে আমি কেন্দ্রেও যাব না’—নির্বাচন নিয়ে গ্রামীণ নারীর ঝাঁঝালো বক্তব্য ভাইরাল
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে নির্বাচন ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এক গ্রামীণ নারীকে অত্যন্ত তেজদীপ্ত ভাষায় কথা বলতে দেখা গেছে। ভিডিওতে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নির্বাচনে ‘নৌকা’ প্রতীক না থাকলে তিনি ভোটকেন্দ্রেই যাবেন না।
ভিডিওতে দেখা যায়, ওই নারী অন্য এক পক্ষের (সম্ভবত ভিন্ন দলের প্রচারকর্মী বা সমর্থক) সাথে কথা বলার সময় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। তিনি বলেন, “আমরা এই চোররে ভোট দেব? জীবন থাকতে... জীবনে কোনোদিন না।” প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “ওরা যখন ক্ষমতায় ছিল, দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বানাইছে বাংলাদেশকে। সারা বিশ্বের মানুষ জানে, অন্য কিছুতে না চিনলেও জানে যে বাংলাদেশ দুর্নীতিতে
চ্যাম্পিয়ন।” আওয়ামী লীগ তথা নৌকা প্রতীক ছাড়া নির্বাচন নিয়ে নিজের অনীহার কথা জানিয়ে তিনি সাফ জানিয়ে দেন, “নৌকা না থাকলে আমি কেন্দ্রেও যাব না। বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে আওয়ামী লীগ। তাগে (তাদের) রাইখা নির্বাচন করবে, আর আমরা তার এই প্রচারণা দেখলেও তো ঘেন্না লাগে। ভোট দিয়া তো অনেক দূরের কথা।” এ সময় পাশ থেকে একজন পুরুষ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলার চেষ্টা করলে ওই নারী তাকে থামিয়ে দিয়ে বলেন, “এই দেশটার কথা বলতে গেলেও আওয়ামী লীগের নাম আগে নিতে হবে। সেই জায়গাত্তে আওয়ামী লীগরে দূরে রাইখা নির্বাচন করতেছে!” ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে নারীর রাজনৈতিক
অবস্থান ও দলের প্রতি তার অনড় মনোভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে।