‘বঙ্গবন্ধু কেবল দলের নন, তিনি আমাদের ঘরের মানুষ, তাকে কেন খলনায়ক বানানো হচ্ছে?’—তরুণের প্রশ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬

‘বঙ্গবন্ধু কেবল দলের নন, তিনি আমাদের ঘরের মানুষ, তাকে কেন খলনায়ক বানানো হচ্ছে?’—তরুণের প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ |
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বাধীনতার মহান স্থপতি শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ উপাধি নিয়ে সাম্প্রতিক বিতর্কের কড়া সমালোচনা করেছেন এক তরুণ। গণমাধ্যমের সামনে দেওয়া এক বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, যিনি একাত্তরের পূর্বেই এই উপাধিগুলো পেয়েছিলেন এবং একাত্তর পর্যন্ত অবিসংবাদিত নেতা ছিলেন, আজ কেন তাকে সেই সম্মানে ভূষিত করতে দ্বিধাবোধ করা হচ্ছে? বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে ওই তরুণ বলেন, ‘‘সবাই বঙ্গবন্ধুকে একাত্তর পর্যন্ত অবিসংবাদিত নেতা মেনেছেন। তিনি তো একাত্তরের পরে ‘বঙ্গবন্ধু’ বা ‘জাতির পিতা’ উপাধি পাননি, পেয়েছেন এর আগেই। তাহলে আজ কেন সেই শব্দ উচ্চারণ করতে সমস্যা?’’ নিজেকে কোনো রাজনৈতিক

দলের কর্মী নয় বরং ‘বাংলার ও জনগণের দালাল’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘‘আমি বাঙালির দালাল, আমি বাংলার দালাল। নেতাজী সুভাষ চন্দ্র বসু, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী—কাউকেই আজ যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না। যারা অভিযোগ করেন আওয়ামী লীগ শুধু বঙ্গবন্ধুকে প্রচার করেছে, তারা এখন ক্ষমতায় থেকেও কেন মওলানা ভাসানী, তাজউদ্দীন আহমদ বা সৈয়দ নজরুল ইসলামকে নিয়ে প্রচার করছেন না?’’ দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভাস্কর্য ভাঙার সংস্কৃতির তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘‘বঙ্গবন্ধুর ভাস্কর্য আগেই ভাঙা হয়েছে। জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন, তার প্রতিকৃতিও ভাঙা হচ্ছে। এটা কি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত নয়?’’ আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, ‘‘আমরা

যদি এই আঘাতের দাঁতভাঙা জবাব দিতে না পারি, তবে আমাদের পূর্বসূরিরা ব্যথিত হবেন। তাদের মান-মর্যাদা ও আমাদের স্বাধীনতা ভুলুণ্ঠিত হবে। আমরা চাই না আমাদের মায়েদের আবার স্বাধীনতার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হোক। আমাদের স্বাধীনতা ও ভূখণ্ড আছে, তাহলে কেন জাতিসত্তাকে অপমান করা হবে?’’ বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বঙ্গবন্ধুর প্রতি নিজের ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘‘বঙ্গবন্ধু কেবল একটি রাজনৈতিক দলের প্রধান নন, তিনি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার ভাই, আমার ঘরের মানুষ। তার ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতায় আজ তাকেই খলনায়ক বানানোর চেষ্টা চলছে, যা মেনে নেওয়া যায় না।’’ উল্লেখ্য, ভিডিওটিতে তিনি ৮ই জানুয়ারি তারিখ উল্লেখ করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের

প্রসঙ্গ টানেন এবং একাত্তরের চেতনার অপমানের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু,নির্যাতনের অভিযোগ স্বজনদের নিঃসঙ্গ এক সন্তের বিদায় দশ জনের দল নিয়ে রোমাঞ্চ জিতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে আওয়ামীলীগ সরকারের অধীনে সংসদ ভবন চত্ত্বরে বিদেশী কোন দেশের স্বাধীনতা দিবস পালন হলে কি হতো? মুক্তিযুদ্ধের সংজ্ঞা থেকে জামায়াত-মুসলিম লীগ-নেজামে ইসলামের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল অন্তর্বর্তী সরকার মার্কিন স্বার্থ রক্ষায় ‘ককাস অব আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’ হালান্ডকে আটকানো নিয়ে যা বললেন ব্রাজিল কোচ জাতীয় সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে হঠাৎই জ্বলে উঠলেন আনু মুহাম্মদ জুলাই নিয়ে মন্তব্য করায় আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ৩০০ দরিদ্রের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ ৮ কোটি, দেশি-বিদেশি ৪৭৩ পরামর্শকের ব্যয় ৫৩ কোটি! চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন