ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে
টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ
রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা
ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি
রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা
বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু
ডিগ্রি-সার্টিফিকেট কেড়ে নিলেও জ্ঞান কেড়ে নিতে পারবে না’: ছাত্রলীগকে শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তান শাসনামলের স্মৃতিচারণ করে এবং নিজের মায়ের শিক্ষার কথা উল্লেখ করে ছাত্রলীগ নেতাকর্মীদের সাহস জোগালেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, রাজনৈতিক কারণে কারও ডিগ্রি বা সার্টিফিকেট কেড়ে নেওয়া হলেও, অর্জিত জ্ঞান কেউ কেড়ে নিতে পারে না।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে শেখ হাসিনা পাকিস্তান আমলের বৈরী পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, “এটা নতুন কিছু না। পাকিস্তান আমলেও আমরা দেখেছি, আমাদের আসমত আলী সিকদার কিংবা ছাত্রনেতা শেখ ফজলুল হক মনি—তাদের সকলের ডিগ্রি কিন্তু কেড়ে নিয়েছিল আইয়ুব খান ও মোনায়েম খান।”
বঙ্গবন্ধু ও ছাত্রলীগের সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের নিবিড় সম্পর্কের কথা
উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমার মা সব সময় ছাত্রলীগকে দেখাশোনা করতেন। মা বলতেন—যে ডিগ্রি কাটতে পারে, বিদ্যা তো কাটতে পারবে না; জ্ঞান তো কাটতে পারবে না।” মায়ের সেই উপদেশ স্মরণ করিয়ে দিয়ে বর্তমান প্রজন্মের ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, “আমিও আমাদের ছাত্রলীগের সেই নেতাকর্মীদের এটাই বলবো যে, তোমাদের ডিগ্রি কেড়ে নিয়ে যেতে পারে, সার্টিফিকেট কেড়ে নিয়ে যেতে পারে, কিন্তু তোমাদের জ্ঞান তো কেড়ে নিতে পারবে না।” তিনি আরও বলেন, “জ্ঞানই শক্তি। জ্ঞানই পথ দেখাবে।” প্রতিকূল পরিস্থিতিতেও জ্ঞানচর্চা অব্যাহত রাখার এবং মনোবল না হারানো আহ্বান জানান তিনি।