ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে মরিয়া হয়ে আছে ইরান: ট্রাম্প
হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক
২০২৪ সালের নির্বাচনে কমলার হারের ‘অটোপ্সি রিপোর্ট’ প্রকাশ, যা উঠে এলো
বাল্যবিয়েকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান সরকার
রাশিয়া কেন বেলারুশে আরও পারমাণবিক অস্ত্র পাঠাল?
হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা স্থগিত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান
ট্রাম্প-এরদোগান ফোনালাপ, কথা হলো যেসব বিষয়ে
৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
জাপানের পশ্চিমাঞ্চলে আজ মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শিমানে প্রিফেকচারে ভূমিকম্পটি আঘাত হানে। তবে কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ৫.৮ মাত্রার কাছাকাছি বা সামান্য কম ছিল।
জাপানের পশ্চিমাঞ্চলীয় শহর ইয়াসুগিতে জাপানের শিন্দো স্কেলে কম্পনের মাত্রা পাঁচের কিছুটা বেশি ছিল।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, একই অঞ্চলে ৪.৫, ৫.১, ৩.৮ এবং ৫.৪ মাত্রার ছোট ছোট ভূমিকম্প আঘাত হেনেছে, সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।
ইউটিলিটি কোম্পানি চুগোকু ইলেকট্রিকের বরাত
দিয়ে সম্প্রচারক এনএইচকে জানিয়েছে, সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত শিমানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অপারেটর জেআর ওয়েস্ট জানিয়েছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিনকানসেন বুলেট ট্রেন নেটওয়ার্কের কিছু অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ভূমিকম্পের সাথে এর কোনও সম্পর্ক আছে কিনা তা এখনও স্পষ্ট নয়।