ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক: মাদুরোর ছেলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬

ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক: মাদুরোর ছেলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬ |
সামরিক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে নিকোলা মাদুরোকে তুলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিয়ে যাওয়ার ঘটনায় মুখ খুলেছেন তার ছেলে নিকোলা মাদুরো গুয়েরা। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজপথে থাকার কথা জানিয়ে গুয়েরা বলেন, ‘ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক’। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ভিডিওতে গুয়েরা বলেন, ‘ভেনেজুয়েলার রাজপথে আপনারা আমাদের দেখতে পাবেন। ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক ছিল।’ কারাকাস থেকে নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। মাদকসংক্রান্ত অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে তাদের বিচার করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে, মাদুরোপুত্র গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য তিনি। স্থানীয় সময় গত শনিবার কারাকাস থেকে নিকোলা মাদুরো ও তাঁর

স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। এখন মাদকসংক্রান্ত অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে তাঁদের বিচার করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় সোমবার তাঁদের আদালতে তোলার কথা জানা গেছে। এদিকে, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আদেশে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এরপরই রদ্রিগেজকে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন, তবে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে।’ দ্য আটলান্টিক সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই সতর্কবার্তা দেন। ট্রাম্প বলেন, দেলসি রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন, তাহলে তাঁকে খুব বড় মূল্য দিতে হবে—সম্ভবত তা মাদুরোর চেয়েও বড়। মাদুরোকে শক্তি

প্রয়োগ করে আটক করার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়ে ট্রাম্প ওই সাক্ষাৎকারে বলেন, ‘আপনি এটাকে পুনর্গঠন বলুন, শাসন পরিবর্তন বলুন—যাই বলুন না কেন—বর্তমান পরিস্থিতির চেয়ে যেকোনো কিছুই ভালো। এর চেয়ে খারাপ হওয়ার আর সুযোগ নেই।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব! স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম!