জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক সোমবার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক সোমবার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৬ |
ভেনেজুয়েলায় হামলা করে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়া ও ক্ষমতাচ্যুত করার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক সূত্র আজ রোববার (৪ জানুয়ারি) জানায়, কলম্বিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকের প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া ও চীন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। হামলা করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নেওয়ার যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মতে, কোনো সার্বভৌম রাষ্ট্রে সামরিক হস্তক্ষেপ জাতিসংঘ সনদের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং তা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৫ সদস্যের

নিরাপত্তা পরিষদের সোমবারের বৈঠকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বৈধতা নিয়ে তীব্র বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গত অক্টোবর ও ডিসেম্বর মাসে দুবার বৈঠক করেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে সাম্প্রতিক অভিযানের ফলে পরিস্থিতি আরও জটিল ও সংকটপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন কূটনীতিকরা। ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মোনকাদা শনিবার নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে এই অভিযানের কঠোর সমালোচনা করেন। তিনি একে ঔপনিবেশিক যুদ্ধ হিসেবে বর্ণনা করে। তিনি বলেন, এটি ভেনেজুয়েলার জনগণের দ্বারা স্বাধীনভাবে নির্বাচিত প্রজাতান্ত্রিক সরকারব্যবস্থা ধ্বংস করার চেষ্টা। শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস

ও বিভিন্ন শহরে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স কমান্ডো অভিযানে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে যায়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মাদুরোকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। এবং তার ছবিও প্রকাশ কিরেন তিনি। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, মাদুরো ছিলেন একজন অভিযুক্ত ও অবৈধ স্বৈরশাসক, যিনি একটি ঘোষিত মাদক-সন্ত্রাসী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং যার কর্মকাণ্ডে মার্কিন নাগরিকরা নিহত হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়